Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিক্ষকদের সাধারণ বদলি বন্ধ ৩১ ডিসেম্বর পর্যন্ত: শিক্ষাদপ্তর

উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের সাধারণ বদলি (ট্রান্সফার অন অ্যাপ্লিকেশন বা জেনারেল ট্রান্সফার) আরও ছ’মাস বন্ধ থাকবে।

শিক্ষকদের সাধারণ বদলি বন্ধ  ৩১ ডিসেম্বর পর্যন্ত: শিক্ষাদপ্তর
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের সাধারণ বদলি (ট্রান্সফার অন অ্যাপ্লিকেশন বা জেনারেল ট্রান্সফার) আরও ছ’মাস বন্ধ থাকবে। সোমবার শিক্ষাদপ্তরের তরফে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত মিউচুয়াল ট্রান্সফার হলেও জেনারেল ট্রান্সফার হবে না। প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর পর্যন্তই চাকরিহারা শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সরকার নতুন নিয়োগ প্রক্রিয়াও শুরু করেছে। সেই কারণেই এই বদলি বন্ধ রাখা হচ্ছে বলে খবর। যদিও, এ নিয়ে শিক্ষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। পাশাপাশি, বাংলার শিক্ষা পোর্টাল, বেতনের আইওএসএমএস পোর্টাল, স্কলারশিপ পোর্টাল এবং এই উৎসশ্রী পোর্টাল প্রযুক্তিগত কারণে ৭ জুলাই সকাল পর্যন্ত বন্ধ রাখছে শিক্ষাদপ্তর। বাংলার শিক্ষা পোর্টাল এমনিতেও কয়েক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। সেই কারণে একাদশের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়ে ১২ জুলাই করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে, যে ছাত্রছাত্রীদের তথ্যাদি ইতিমধ্যেই আপলোড করা রয়েছে, তাদের রেজিস্ট্রেশনের কাজ ১ জুলাই থেকে করতে পারবে স্কুলগুলি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ