Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘মিউজিক ইন্ডাস্ট্রিতে লিঙ্গ বৈষম্য বেশি’

চার বছর বয়স থেকে গানের চর্চা শুরু করেন লিসা। গানের সেতু বেয়ে আমেরিকা থেকে মুম্বই এসেছিলেন। তিনি বলেন, ‘আমার মিউজিক ভিডিও দেখে এক প্রযোজক আমাকে মুম্বইয়ে আসার কথা বলেছিলেন।

‘মিউজিক ইন্ডাস্ট্রিতে লিঙ্গ বৈষম্য বেশি’
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• গানের টানে

Advertisement

চার বছর বয়স থেকে গানের চর্চা শুরু করেন লিসা। গানের সেতু বেয়ে আমেরিকা থেকে মুম্বই এসেছিলেন। তিনি বলেন, ‘আমার মিউজিক ভিডিও দেখে এক প্রযোজক আমাকে মুম্বইয়ে আসার কথা বলেছিলেন। সাত বছর আগে এই শহরে এসেছিলাম। এখানে এসে দেখেছি বিনোদন জগতের জন্য অসংখ্য দরজা খোলা আছে।’
• পরিবারের সমর্থন 
গান, অভিনয়ের পাশাপাশি পড়াশোনায় দুর্দান্ত লিসা। অর্থনীতিতে স্নাতক লিসা বলেন, ‘আমার বাবা-মা আমাকে কখনও কিছুতে বাধা দেয়নি। তবে ওরা বলত, পড়াশোনার যাতে কোনও ক্ষতি না হয়।’
• অন্য দুনিয়া
আমেরিকায় বড় হওয়ায় লিসার জন্য শুরুর দিকে মুম্বইয়ে মানিয়ে নেওয়া সহজ ছিল না। অভিনেত্রী বলেন, ‘সোনম কাপুর আমাকে প্রথম সুযোগ ‘ভিরে দি ওয়েডিং’-এ দিয়েছিলেন। তারপর আমাকে একলাই চলতে হয়েছে। ইন্ডাস্ট্রির ধরন বুঝতাম না। তাই শুরুতে নানান চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে। হিন্দি শিখতে হয়েছে। সাত বছর পর আমি কেরিয়ারের যে জায়গায় দাঁড়িয়ে আছি, তা নিয়ে আমার কোনও অভিযোগ নেই।’
• গান থেকে অভিনয়
গান দিয়ে কেরিয়ার শুরু করলেও অভিনয়ের প্রতি ঝোঁক ছিল লিসার। ‘মুম্বইয়ে এসে অডিশন দিতে শুরু করেছিলাম। অডিশন আমার কাছে চাকরির ইন্টারভিউ দেওয়ার মতো ছিল। বাতিল হলে মনে করতাম, আমি সেই চরিত্রের জন্য হয়তো যোগ্য নই।’
• নেপোটিজম
বহিরাগত লিসা ‘নেপোটিজম’-এর শিকার হয়েছেন? অভিনেত্রীর উত্তর, ‘ইন্ডাস্ট্রিতে ‘নেপোটিজম’ আছে। তবে এক্ষেত্রে ফারহান আখতার, আলিয়া ভাটের কথা বলতে চাই। ওঁরা ফিল্মি পরিবারের সন্তান। অসাধারণ কাজ করে নিজেদের প্রমাণ করেছেন। নিজের যোগ্যতার জোরে কাজ করছেন।’ 
• লিঙ্গ বৈষম্য 
লিসা জানান যে ইন্ডাস্ট্রিতে তিনি লিঙ্গ বৈষম্য দেখেছেন। ‘মিউজিক ইন্ডাস্ট্রিতে লিঙ্গ বৈষম্য অনেক বেশি। এই দুনিয়ায় পুরুষদের আধিপত্য বেশি। তবে এখন কিছুটা বদল এসেছে। এখন মেয়েরা ধীরে ধীরে মিউজিকের নানা ক্ষেত্রে কাজ করছেন’, বলেন লিসা। 
• কিং খানের ভক্ত
আমেরিকাতে থাকলেও বলিউডের ছবি নিয়মিত দেখতেন বলে জানান লিসা। তিনি বলেন, ‘আমি শাহরুখ খানের বড় ভক্ত। শাহরুখ আমাকে অনুপ্রাণিত করেন। দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটের ছবিও আমার ভালো লাগে।’
দেবারতি ভট্টাচার্য • মুম্বই

Advertisement
সম্পর্কিত সংবাদ