Bartaman Logo
১০ জুন, ২০২৬

‘গাঁজা পাতা-বীজ নিষিদ্ধ মাদক নয়’, রায় অন্ধ্র হাইকোর্টের

আইন অনুযায়ী, গাঁজা গাছের পাতা ও বীজ নিষিদ্ধ মাদক নয়। সম্প্রতি একটি মামলায় এমনই রায় দিয়েছে অন্ধ্র্রপ্রদেশ হাইকোর্ট।

‘গাঁজা পাতা-বীজ নিষিদ্ধ মাদক নয়’, রায় অন্ধ্র হাইকোর্টের
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আইন অনুযায়ী, গাঁজা গাছের পাতা ও বীজ নিষিদ্ধ মাদক নয়। সম্প্রতি একটি মামলায় এমনই রায় দিয়েছে অন্ধ্র্রপ্রদেশ হাইকোর্ট। বিচারপতি কে শ্রীনিবাসন রেড্ডির বেঞ্চের পর্যবেক্ষণ, নারকোটিক ড্রাগস ও সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস আইন (১৯৮৫) অনুযায়ী গাঁজা গাছের ফুল এবং ফল সহ উপরিভাগের অংশ নিষিদ্ধ মাদক। কিন্তু বীজ ও পাতা সেই আওতায় পড়ে না। সংশ্লিষ্ট মামলায় দুই অভিযুক্তের জামিনও মঞ্জুর করে আদালত। দেড় কেজি গাঁজা রাখার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছিল পুলিস। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৩২ কেজি গাঁজা পাতা ও বীজ। গ্রেপ্তারির বিরোধিতা করে উচ্চ আদালতের দ্বারস্থ হন অভিযুক্তরা। হাইকোর্টে তাদের আইনজীবী সওয়াল করেন, ‘আমার মক্কেলদের কাছ থেকে গাঁজা গাছের পাতা ও বীজ উদ্ধার হয়েছে, যা আইন অনুযায়ী নিষিদ্ধ মাদক নয়।’ আগের বেশ কয়েকটি ঘটনার উদাহরণও দেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ