Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬

টানা ৮ বার, দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের শিরোপা ইন্দোরকে দিল মন্ত্রক

এনিয়ে লাগাতার আট বার। ফের দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা পেল মধ্যপ্রদেশের ইন্দোর। কেন্দ্রীয় সরকারের বার্ষিক স্বচ্ছ সর্বেক্ষণ সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

টানা ৮ বার, দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের শিরোপা ইন্দোরকে দিল মন্ত্রক
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এনিয়ে লাগাতার আট বার। ফের দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা পেল মধ্যপ্রদেশের ইন্দোর। কেন্দ্রীয় সরকারের বার্ষিক স্বচ্ছ সর্বেক্ষণ সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার ইন্দোর প্রশাসনের হাতে পুরস্কার তুলে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় আবাস ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে ‘স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৪-২৫’ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই দেশের একাধিক শহরকে পুরস্কৃত করা হয়েছে। ইন্দোরের পর দেশের পরিচ্ছন্নতম শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সুরাত ও তৃতীয় নবি মুম্বই। জানা গিয়েছে, এবার সাড়ে চার হাজারের বেশি শহরে সমীক্ষা করা হয়েছে। মূলত শহরের বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থা, পরিচ্ছন্ন রাখার পরিকাঠামো সহ একাধিক সূচকের ভিত্তিতে সম্পন্ন হয়েছে এই সমীক্ষা। এক্ষেত্রে ৩-১০ লক্ষ জনসংখ্যার বিভাগে সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েছে নয়ডা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চণ্ডীগড় ও মাইসুরু।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ