সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে সম্প্রতি অনুষ্ঠিত হল লোকভারতী আয়োজিত লোকগানের আসর ‘লোকগানের পরম্পরা’। অমিত গুহ, শম্পা বিশ্বাস, রাজকুমার রায়, দেব চৌধুরী প্রমুখের গান উপভোগ করেন দর্শক। শিল্পীদের সঙ্গে পারকাসানে গৌতম বৈদ্য, তবলায় শঙ্কর সাহা, বাঁশিতে শেখর দেউরি এবং কি-বোর্ডে সঙ্গত করেন ইন্দ্রনীল রায়।



