Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সুকান্তর বিরুদ্ধে এফআইআর

অন্য রাজ্যের ছবি এ রাজ্যের গোলমালের সঙ্গে মিলিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করায় বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে নোয়াপাড়া থানায় এফআইআর করল তৃণমূল ছাত্র পরিষদ।

সুকান্তর বিরুদ্ধে এফআইআর
  • ১৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: অন্য রাজ্যের ছবি এ রাজ্যের গোলমালের সঙ্গে মিলিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করায় বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে নোয়াপাড়া থানায় এফআইআর করল তৃণমূল ছাত্র পরিষদ। ছাত্র পরিষদের অভিযোগ, বাংলার ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই বিজেপি সভাপতি এটা করেছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। রাজ্যের বিভিন্ন জায়গায় সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ দায়ের হচ্ছে বলে তৃণমূল ছাত্র পরিষদ সূত্রে জানা গিয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিস সূত্রে খবর। উল্লেখ্য, মুর্শিদাবাদের ঘটনা নিয়ে সুকান্ত মজুমদার পোস্ট করেছেন। যে ছবি ব্যবহার করা হয়েছে, তা ভিনরাজ্যের বলে অভিযোগ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ