ভেজাল খাবারের বিরুদ্ধে দেশজুড়ে অভিযানে ফ্যাসাই
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামনেই দোলযাত্রা-হোলি। সারা ভারত মেতে উঠবে রঙের উৎসবে। এই অবসরে দুগ্ধজাত মিষ্টির পাশাপাশি ভোজ্যতেল, ঘিয়ে ভাজা নোনতা প্রভৃতি খাবারে সৌজন্য বিনিময় হবে আত্মীয়বাড়ি-পাড়া প্রতিবেশীর মধ্যে। ওই সময়ে খাদ্যে ভেজাল আটকাতে দেশজুড়ে বিশেষ অভিযানের সিদ্ধান্ত নিল খাদ্যবস্তুর গুণগত মান নিয়ন্ত্রক শীর্ষ সরকারি সংস্থা ফ্যাসাই। তারা দেশের সব রাজ্যের ফুড কমিশনারকে চিঠি লিখে এই ব্যাপারে পরিদর্শন, নমুনা সংগ্রহ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বাজারগুলিতে খাদ্য ও কাঁচামালের গুণগত মান পরীক্ষার জন্য ফুড সেফটি অব হুইলস গাড়ি রাখতে হবে। হোলির মরশুমে ভেজাল ঠেকাতে কী কী ব্যবস্থা নেওয়া হল, তা ৩১ মার্চের মধ্যে অতিঅবশ্যই জানাবার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement