Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিসি হয়রানির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ ধুলিয়ানে নিহত বাবা-ছেলের পরিবার

পুলিসি হয়রানির অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মুর্শিদাবাদের ধুলিয়ানের হিংসায় নিহত বাবা-ছেলের পরিবার। তাঁদের দাবি, জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিস।  মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানির সম্ভাবনা।

পুলিসি হয়রানির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ ধুলিয়ানে নিহত বাবা-ছেলের পরিবার
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিসি হয়রানির অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মুর্শিদাবাদের ধুলিয়ানের হিংসায় নিহত বাবা-ছেলের পরিবার। তাঁদের দাবি, জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিস।  মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানির সম্ভাবনা।  প্রসঙ্গত, ধুলিয়ানের সাম্প্রতিক হিংসার ঘটনায় খুন হয়েছিলেন হরগোবিন্দ দাস ও তাঁর পুত্র চন্দন দাস। 

Advertisement

মামলার বয়ান সূত্রে জানা গিয়েছে, ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে উত্তাল পরিস্থিতির পর ধুলিয়ানের জাফরাবাদের পরিবারটি কলকাতায় চলে আসেন। বর্তমানে তাঁরা বিধাননগরে একটি সেফ হাউসে রয়েছেন। অথচ পুলিসের দাবি, তাঁদের অপহরণ করা হয়েছে। তাঁদের উদ্ধারে চেষ্টা করে পুলিস। তবে পরিবারের দাবি, স্বেচ্ছায় তাঁরা সেফ হাউসে এসেছেন। তাঁরা। অভিযোগ, রবিবার রাতে বিধাননগর পূর্ব থানার ৪০ জন পুলিস আধিকারকি বিধাননগরের সেফ হাউসে যায়। দরজা ভেঙে নিহতদের পরিবারের লোকজনকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। সোমবার বিধাননগরের সেফ হাউস থেকে তাঁরা কলকাতা হাইকোর্টে যান। বিষয়টি নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসের দৃষ্টি আকর্ষন করেন তাঁদের আইনজীবী। বিধাননগর পূর্ব থানার পুলিসের বিরুদ্ধে ‘অতি সক্রিয়তা’র অভিযোগ তুলে মামলা দায়ের করার আবেদন জানান তাঁরা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা করার অনুমতি দেন। আজ, মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা। অন্যদিকে, মুর্শিদাবাদের জোড়া খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের হয়েছে বলেও খবর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ