Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আবুধাবি-কলকাতা উড়ান পরিষেবা অত্যাধুনিক করতে উদ্যোগী এতিহাদ

আরও আধুনিক এবং যাত্রীবান্ধব পরিষেবা দিতে চলেছে ইতিহাদ এয়ারওয়েজ। কলকাতার সঙ্গে আকাশ পথের যাত্রায় এবার নতুনত্বের ছোঁয়া।

আবুধাবি-কলকাতা উড়ান পরিষেবা  অত্যাধুনিক করতে উদ্যোগী এতিহাদ
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরও আধুনিক এবং যাত্রীবান্ধব পরিষেবা দিতে চলেছে ইতিহাদ এয়ারওয়েজ। কলকাতার সঙ্গে আকাশ পথের যাত্রায় এবার নতুনত্বের ছোঁয়া। নতুন পথের বার্তা দিতে চলেছে ‘এ ৩২১ এল আর’। যেখানে থাকছে বিলাসবহুল আসন, ৪কে টাচ স্ক্রিন, হাই স্পিড ওয়াইফাই। উন্নত মানের পরিষেবা প্রদান করে ভারতীয় বাজারে আরও মনোনিবেশ করতে চলেছে ইতিহাদ বিমান সংস্থা। চলতি বছরের ২৬ সেপ্টেম্বর থেকে আবুধাবি-কলকাতায় ‘এ ৩২১ এল আর’ বিমান চালু করার পরিকল্পনা নিয়েছে তারা। নতুন প্রজন্মকে কাছে টানতে বিশেষ আগ্রহী তারা। যাত্রীরা আরও আরামদায়ক বিমান সফরের অভিজ্ঞতা অর্জন করবেন বলে দাবি সংস্থার কর্তাদের। ইতিহাদ সংস্থার রাজস্ব ও বাণিজ্যিক বিভাগের প্রধান অরিক দে জানান, ভারতের বিমান পরিষেবা ক্ষেত্র আমাদের কাছে অত্যন্ত ভালো বাজার। তাই আমরা কলকাতার থেকে উন্নত মানের বিমান পরিষেবা দিতে পেরে আনন্দিত। উন্নতমানের ভ্রমণ অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন যাত্রীরা। বুকিং সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে ইতিহাদ ডট কম-এ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ