Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২০ এপ্রিল ব্রিগেডে   বক্তা নন মীনাক্ষী

২০ এপ্রিল ব্রিগেডে   বক্তা নন মীনাক্ষী
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২০ এপ্রিল ব্রিগেডে জমায়েতের ডাক দিয়েছে সিপিএমের শ্রমিক-কৃষক-খেত মজুর-বস্তি সংগঠন। সেদিনের বক্তা তালিকায় নেই সিপিএমের ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী মুখোপাধ্যায়। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে বক্তা থাকছেন অনাদি সাহু, নিরাপদ সরদার, অমল হালদার, সুখরঞ্জন দে, বন্যা টুডু। দিন কয়েক আগে ডানকুনি থেকে মীনাক্ষী ইনসাফ ব্রিগেডের তুলনায় আরও বড় জমায়েতের ডাক দিয়েছিলেন। সিটু নেতা অনাদি সাহু বলছেন, ‘আমাদের ব্রিগেডে নেতা নয়, ইস্যু দেখে মানুষ আসেন। শ্রমিক-কৃষক-খেত মজুর ফ্রন্টের নেতৃত্ব সমস্যার কথা তুলে ধরবেন। শ্রমকোড বাতিল, কৃষকের ফসলের দামের মতো একাধিক দাবি তুলে ধরা হবে।’ 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ