Bartaman Logo
৯ জুন, ২০২৬

সুদের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে জমা করতে বিজ্ঞপ্তি ইপিএফও’র

অর্থমন্ত্রকের অনুমোদন মিলেছে আগেই। এবার সুদের টাকা ইপিএফ গ্রাহকদের অ্যাকাউন্টে জমা করতে বিজ্ঞপ্তি জারি করল শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনও (ইপিএফও)।

সুদের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে জমা করতে বিজ্ঞপ্তি ইপিএফও’র
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অর্থমন্ত্রকের অনুমোদন মিলেছে আগেই। এবার সুদের টাকা ইপিএফ গ্রাহকদের অ্যাকাউন্টে জমা করতে বিজ্ঞপ্তি জারি করল শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনও (ইপিএফও)। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই বিজ্ঞপ্তি জারি হওয়ায় সম্ভবত আগামী মাসের গোড়া থেকেই ইপিএফ সুদের টাকা পেতে শুরু করবেন সংশ্লিষ্ট গ্রাহকরা। এর ফলে উপকৃত হতে চলেছেন সারা দেশের প্রায় সাড়ে সাত কোটি ইপিএফ গ্রাহক। এই মুহূর্তে কর্মী পিএফে পেনশন প্রাপকের সংখ্যাও প্রায় ৬৫ লক্ষ। প্রসঙ্গত, ২০২৪-২৫ আর্থিক বছরে ইপিএফ সুদের হারে কোনও পরিবর্তন করেনি মোদি সরকার। ২০২৩-২৪ আর্থিক বছরের হারেই তা ৮.২৫ শতাংশ রাখা হয়েছে। অপরিবর্তিত সুদেও কেন হকের টাকা পাওয়ার জন্য অর্থমন্ত্রকের অনুমোদন পেতে তিন মাস সময় লেগে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে। সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, শ্রমিক-কর্মচারীরা অধিকারের টাকাও সময়মতো পান না। তা পেতে দীর্ঘদিন মোদি সরকারের মুখ চেয়ে বসে থাকতে হয়। এক দশকেরও বেশি সময় ধরে টালবাহানা চলছে। এবার পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ