Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

আবেগঘন বার্তা অনুষ্কার

কোহলি ও অনুষ্কা। দু’য়ে মিলেই ‘বিরুষ্কা।’ রোমান্টিক এই ‘কাপল’কে ঘিরে রটনা, ঘটনা, মুচমুচে স্টোরির ঘনঘটা। টেস্ট ক্রিকেটে কিং কোহলির বিদায় ঘোষণার কিছুক্ষণের মধ্যেই আবেগঘন বার্তা দিলেন স্ত্রী অনুষ্কা

আবেগঘন বার্তা অনুষ্কার
  • ১৩ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোহলি ও অনুষ্কা। দু’য়ে মিলেই ‘বিরুষ্কা।’ রোমান্টিক এই ‘কাপল’কে ঘিরে রটনা, ঘটনা, মুচমুচে স্টোরির ঘনঘটা। টেস্ট ক্রিকেটে কিং কোহলির বিদায় ঘোষণার কিছুক্ষণের মধ্যেই আবেগঘন বার্তা দিলেন স্ত্রী অনুষ্কা। সোশ্যাল সাইটে তাঁর বিবৃতি, ‘রেকর্ড, মাইলস্টোন সমর্থকরা মনে রাখবে চিরদিন। কিন্তু কঠিন সময়ে নিঃশব্দ লড়াই সামনে থেকে দেখেছি। তাকে ভুলি কী করে? মানসিক যন্ত্রণায় কুঁকড়ে গিয়েও ফিরে এসেছ রাজার মতো। সেই মুহূর্তগুলো মনে পড়ছে। এই আত্মত্যাগ সত্যিই অবিস্মরণীয়।’ বলিউডি নায়িকার পোস্ট করা প্রতিটি লাইনে প্রিয়তমর জন্য আবেগ স্পষ্ট। 

Advertisement

কোহলির মনের অলিগলির হদিশ জানেন অনুষ্কা। অথচ তাঁকেও তো কম ঝড়ঝাপটা সামলাতে হয়নি। কোহলির ব্যাটে রান নেই। ক্যামেরার জুম গ্যালারিতে খুঁজেছে হতাশ অনুষ্কাকে। সোশ্যাল সাইটে শুরু তীব্র ট্রোলিং। বিয়ের জন্যই যেন ফোকাস হারিয়েছে বিরাটের। নষ্ট হয়েছে মনঃসংযোগ। অথচ দুজনেরই অগাধ আত্মবিশ্বাস ছিল, ভালো সময় আসবেই। রান পেয়েই গ্যালারিতে হাজির অনুষ্কার দিকে উড়ন্ত চুম্বন ছুড়ে দিয়েছেন কিং। নামিয়ে রেখেছেন শিরস্ত্রাণ হেলমেট। একে অন্যের প্রতি অগাধ ভরসা, বিশ্বাস। সফল দাম্পত্যের যা আসল চাবিকাঠি। তবে অনুষ্কার অনুমান ছিল, ওয়ান ডে’র পর টেস্টকে বিদায় জানাবেন কোহলি। সেটা হয়নি। অনুষ্কার বার্তা, ‘চিরকাল মনের কথা শুনে এসেছ। প্রতিটি সিদ্ধান্তের পাশে আছি বরাবরের মতো।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ