Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নির্বাচনে নজরদারি: বাড়তি গাড়ি চেয়ে জেলা স্তরের থানা থেকে আবেদন পুলিশ ডিরেক্টরেটে

ভোট আসতেই জেলা পুলিশের থানায় গাড়ির চাহিদা বাড়ছে। রুটিন টহলদারির পাশাপাশি ভোটের সময় অশান্তি হলে দ্রুত পৌঁছনো দরকার।

নির্বাচনে নজরদারি: বাড়তি গাড়ি চেয়ে জেলা স্তরের থানা থেকে আবেদন পুলিশ ডিরেক্টরেটে
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট আসতেই জেলা পুলিশের থানায় গাড়ির চাহিদা বাড়ছে। রুটিন টহলদারির পাশাপাশি ভোটের সময় অশান্তি হলে দ্রুত পৌঁছনো দরকার। দুই কাজে যতগুলি গাড়ি প্রয়োজন তা থানার হাতে নেই। এমন অবস্থায় গা঩ড়ি ভাড়া করতে আবেদন আসছে বিভিন্ন জেলা থেকে। সেই সঙ্গে বিভিন্ন জিনিস কিনতে চেয়ে টাকা চাওয়া হচ্ছে পুলিশের সদর দপ্তরের কাছে। 

Advertisement

ভোট ঘোষণার সঙ্গে পুলিশের তৎপরতাও বেড়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করতে হচ্ছে। একইসঙ্গে উত্তেজনা প্রবণ এলাকায় চলছে টহলদারি। যেখানে কেন্দ্রীয় বাহিনীও তাদের সঙ্গে থাকছে। এখনও পর্যন্ত ভোট ঘিরে বড়ো কোনো গোলমাল বা অশান্তির খবর জেলা থেকে আসেনি। অফিসারদের আশঙ্কা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে। গোলমাল হওয়ার আশঙ্কা রয়েছে। আর এই সমস্ত জায়গায় দ্রুত পৌঁছনো দরকার। কিন্তু এক্ষেত্রে সমস্যা হচ্ছে গাড়ি। কারণ প্রতিটি থানায় হাতে গোনা দুটি গাড়ি রয়েছে। জেলা পুলিশের একটি থানার এলাকা বিশাল। দুই প্রান্তে গোলমালের খবর এলে সেক্ষেত্রে সময়মতো পৌঁছনোর সমস্যা হতে পারে। এর সঙ্গে রয়েছে রুটিন টহলদারি থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন কাজকর্ম। যার জন্য একটি গাড়ি নির্দিষ্ট থাকে। ফলে পর্যাপ্ত পরিমাণ গাড়ি দরকার। সেকথা মাথায় রেখে গাড়ি ভাড়া করার জন্য পুলিশ ডিরেক্টরেটের কাছে আবেদন করা হয়েছে। যাতে ভাড়া নেওয়ার পর টাকা ডিরেক্টরেট থেকে মিটিয়ে দেওয়া হয়।  

Advertisement
সম্পর্কিত সংবাদ