Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

কঠিন অঙ্কের সহজ সমাধান

শৈশবে পাঠ্য বইয়ের মাধ্যমে অঙ্কের সঙ্গে পরিচয়। যে অঙ্ক চলতে থাকে জীবনভর। পাঠ্য বইয়ের অঙ্ক বেশি কঠিন না জীবনের অঙ্ক?

কঠিন অঙ্কের সহজ সমাধান
  • ১০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শৈশবে পাঠ্য বইয়ের মাধ্যমে অঙ্কের সঙ্গে পরিচয়। যে অঙ্ক চলতে থাকে জীবনভর। পাঠ্য বইয়ের অঙ্ক বেশি কঠিন না জীবনের অঙ্ক? প্রশ্ন থেকেই যায়। পরীক্ষার খাতায় অঙ্কের উত্তর মিললেও অনেক ক্ষেত্রেই জীবনের অঙ্কের হিসেব মেলানো যায় না। পাঠ্য বইয়ের অঙ্ক জীবনের অঙ্কের সঙ্গে মিলিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক সৌরভ পালোধী। ছবির নাম ‘অঙ্ক কি কঠিন’।

Advertisement

ছবির নামেই রয়েছে চমক। মূলত তিন শিশু শিল্পীকে কেন্দ্র করেই এই ছবি তৈরি করেছেন পরিচালক। সমাজের অনেক বড় সমস্যার কথা তুলে ধরবে এই ছবি, এমনটাই মত পরিচালকের। সৌরভের কথায়, ‘এখন ছোটদের ছবি খুব কমে গিয়েছে। তাই ছোটদের ছবির মাধ্যমে সমাজের বড় সমস্যার কথা তুলে ধরতে চেয়েছি।’
ছবির তিন খুদে ডলি, টায়ার এবং বাবিনের চরিত্রে অভিনয় করেছে গীতশ্রী চক্রবর্তী, তপোময় দেব এবং ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়। তাদের চোখে বিরাট স্বপ্ন। এই তিন বন্ধু হাসপাতাল তৈরি করতে চায়। ছবিতে যেমন ছোটদের স্বপ্ন পূরণের গল্প রয়েছে তেমনই রয়েছে সমাজের জটিল অঙ্কের হিসেব। তার পাশাপাশি টাটকা বাতাসের মতো রয়েছে শাহরুখ-কাজলের প্রেমের পরশ। ছবিতে কাজলের চরিত্রে অভিনয় করেছেন পার্নো মিত্র। তিনি বলেন, ‘ছবিতে শাহরুখ কাজলের একটা মিষ্টি প্রেম রয়েছে। আমি এই ছবির কাজল। আমার জীবনে একজন শাহরুখ খান রয়েছে। এই ছবি খুব সুন্দর ভাবে অনেক কিছুর উত্তর মিলিয়ে দেবে। স্কুল জীবনের অঙ্ক থেকে জীবনের অঙ্ক ঢের কঠিন। চাইলেই সেই উত্তর সহজেই মিলিয়ে দেওয়া যায় না।’ এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন উষসী চক্রবর্তী, শঙ্কর দেবনাথ প্রমুখ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ