পনেরোয় পা দিল নাট্যদল বেলঘরিয়া থিয়েটার আকাদেমি। একইসঙ্গে অভিনয় জীবনের ৫০ বছর পূর্ণ করলেন দলের প্রাণ পুরুষ চিকিৎসক অমিতাভ ভট্টাচার্য। সম্প্রতি অ্যাকাডেমির মঞ্চে এহেন দ্বৈত উদযাপনে শামিল হলেন বিভিন্ন জগতের বিশিষ্ট জনেরা। শুরুতে নাটকের গান পরিবেশন করেন গৌতম চক্রবর্তী। মনোজ মিত্র স্মারক সম্মান পান অমিতাভ ভট্টাচার্য। শেষে বেলঘরিয়া থিয়েটার আকাদেমি মঞ্চস্থ করে পরশুরামের ‘চিকিৎসা সংকট’। সম্পাদনা, পরিচালনা ও মুখ্য ভূমিকায় অভিনয় করেন অমিতাভ ভট্টাচার্য।



