Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

যুগলবন্দি

হলিউডের গায়িকা হলি রিভার সঙ্গে জুটি বাঁধলেন তবলাশিল্পী পণ্ডিত বিক্রম ঘোষ

যুগলবন্দি
  • ২৭ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

হলিউডের গায়িকা হলি রিভার সঙ্গে জুটি বাঁধলেন তবলাশিল্পী পণ্ডিত বিক্রম ঘোষ। সদ্য প্রকাশিত হয়েছে হলি রিভার বহু প্রতীক্ষিত অ্যালবাম ‘চেজ লাইক অ্যান অ্যানিমাল’। সেখানেই কাজ করেছেন বিক্রম। সদ্য কলকাতার একটি ক্লাবে গানটির প্রকাশ অনুষ্ঠানে পারফর্ম করেন গায়িকা। তাঁর উপস্থাপনাকে পূর্ণতা দিয়েছে বিক্রমের বাদ্য। দেশীয় সংস্কৃতির সঙ্গে পাশ্চাত্যের মেলবন্ধনে গড়ে ওঠা সমগ্র পারফরম্যান্সে উচ্ছ্বসিত দর্শকরা। হলি বলেন, ‘এটি এমন একটি অ্যালবাম যা নিজেকে মুক্ত করার কথা বলে। প্রতিটি তাল, সুর, লয় আলাদা করে অনুভব করতে পারবেন শ্রোতারা’। বিক্রমের সঙ্গে কাজ করেও উচ্ছ্বসিত হলি। তাঁর কথায়, ‘বিক্রমের সঙ্গে কাজ করে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। তাঁর বাদ্যের ছন্দ এমন এক ভাষায় কথা বলে, যা দুই সংস্কৃতির মধ্যে সংযোগ গড়ে তোলে সহজেই।’  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ