নিউ ইয়র্ক: মঙ্গলবার রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে একাধিক বিপত্তির মুখে পড়তে হয় ডোনাল্ড ট্রাম্পকে। প্রত্যেকটি ঘটনাকে অন্তর্ঘাত হিসেবেই দেখছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘রাষ্ট্রসংঘে অসম্মানজনক ঘটনা ঘটেছে। একটা, দুটো নয়। তিন তিনটে অশুভ ঘটনা!’ এবিষয়ে তদন্তের দাবিতে রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেলকেও চিঠিও দিয়েছেন তিনি।



