Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

দোলের বিশেষ মেনু

দোল উপলক্ষ্যে প্রায় একমাস ব্যাপী উৎসব চলে মায়াপুরের ইসকন মন্দিরে। তাতে নানা ধরনের মেলার আয়োজন হয়। অনুষ্ঠানে যোগ দিতে দেশ বিদেশ থেকে কৃষ্ণভক্তরা আসেন মন্দির প্রাঙ্গণে। প্রভু জগন্নাথদেবকে নানা ধরনের ভোগও দেওয়া হয়। ইসকনের রেস্তরাঁ ‘গোবিন্দাজ’। সেখান থাকে বিশেষ থালি।

দোলের বিশেষ মেনু
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দোল উপলক্ষ্যে প্রায় একমাস ব্যাপী উৎসব চলে মায়াপুরের ইসকন মন্দিরে। তাতে নানা ধরনের মেলার আয়োজন হয়। অনুষ্ঠানে যোগ দিতে দেশ বিদেশ থেকে কৃষ্ণভক্তরা আসেন মন্দির প্রাঙ্গণে। প্রভু জগন্নাথদেবকে নানা ধরনের ভোগও দেওয়া হয়। ইসকনের রেস্তরাঁ ‘গোবিন্দাজ’। সেখান থাকে বিশেষ থালি। সেই থালি থেকে তিনটি ভিন্ন স্বাদের রেসিপি পতিত পবন দাস জানালেন। প্রথম পাতের স্টার্টার থেকে শেষ পাতের ডেজার্ট সবই পাবেন এই মেনুতে।  

Advertisement

মশলা ডাল খিচুড়ি

উপকরণ: ভাত ১৫০ গ্রাম, মুগ ডাল ২৫০ গ্রাম, ধনে গুঁড়ো ১ চামচ, শুকনো লংকা গুঁড়ো  চামচ, হলুদ গুঁড়ো  চামচ, জিরে গুঁড়ো  চামচ, গোটা জিরে ২ গ্রাম, কাশ্মীরি লংকা গুঁড়ো ১ চামচ, গরমমশলা ১ চামচ, ভাপিয়ে নেওয়া বিন, গাজর, কড়াইশুঁটি ও ক্যাপসিকামের টুকরো  কাপ, ঘি ১ টেবিল চামচ, কাঁচালংকা কুচি  চামচ, আদা বাটা ১ চামচ, টম্যাটো কুচি ১টা, নুন স্বাদমতো, ধনেপাতা কুচি সাজানোর জন্য।

প্রণালী: একটা কড়াই আঁচে বসিয়ে তাতে ঘি দিন। তারপর গোটা ধনে ফোড়ন দিন। এরপর কাঁচালংকা কুচি, আদা বাটা দিয়ে কষিয়ে টম্যাটো দিন। তা নরম হলে ধনে গুঁড়ো, গরমমশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লংকার গুঁড়ো মিশিয়ে নেড়ে নিন। তারপর ভাপানো সবজি দিয়ে দিন। নাড়তে নাড়তে বেশ খানিকটা কষিয়ে নিয়ে ঢিমে আঁচে রান্না করুন। ইতিমধ্যে ডাল সেদ্ধ করে নিন। তারপর তা ভাতের সঙ্গে মেশান। বাকি সব মশলা দিন। নুন দিন প্রয়োজন অনুযায়ী। এবার সবজি দিয়ে ফুটতে দিন। ফুটে উঠলে ও ঘন হলে নামিয়ে নিন।   

আচারি পনির টিক্কা

উপকরণ: আচারি মশলা: গোটা সরষে ২ টেবিল চামচ, শুকনো লংকা ১টা, কাশ্মীরি লাল লংকা ২টো, ম্যারিনেশনের জন্য: পনির ২০০ গ্রাম, ক্যাপসিকাম চৌকো করে কাটা ১টা, টম্যাটো চৌকো করে কাটা ১টা, জল ঝরানো টক দই  কাপ, আদা বাটা ১ চা চামচ, সরষের তেল ১ চা চামচ, গরমমশলা  চা চামচ, আমচুর পাউডার ১ চা চামচ, গুঁড়ো করা কসুরি মেথি ১ চামচ, ধনে গুঁড়ো  চা চামচ, জিরে গুঁড়ো ১ চামচ, হিং ১ চিমটে, বিটনুন ১ চিমটে, নুন স্বাদমতো।

প্রণালী: আচারি মশলার সব উপকরণ ঢিমে আঁচে শুকনো খোলায় ভেজে নিন। তারপর তা গুঁড়ো করে রাখুন। পনির কিউব করে কেটে নিন। এবার পনির, টম্যাটো, ক্যাপসিকাম একটা বড়ো পাত্রে নিন। তাতে আচারি মশলা এবং ম্যারিনেশনের সব উপকরণ একসঙ্গে মাখিয়ে রেখে দিন। অন্তত দুই থেকে তিন ঘণ্টা ম্যারিনেট করে রাখবেন। এবার পনির, ক্যাপসিকাম এবং টম্যাটো একে একে শিকে গেঁথে নিন। তারপর তা গ্রিল প্যানে সাজিয়ে গ্রিল করুন। পুদিনার চাটনি ও স্যালাড সহযোগে পরিবেশন করুন।

মালাই বাটারস্কচ

উপকরণ: বড়ো সাইজের রসগোল্লা ১টা, ছানা ১৫ গ্রাম, মালাই ৩০ গ্রাম, চিনি ১০ গ্রাম, বাটারস্কচ ১০ গ্রাম, পেস্তা ৩ গ্রাম, বাটারস্কচ এসেন্স ১ মিলি।

প্রণালী: রসগোল্লা থেকে পাতলা স্লাইস কেটে নিন। একটা পাত্রে ছানা নিয়ে তা হাতের সাহায্যে মেখে নিন। তার সঙ্গে মালাই মিশিয়ে ততক্ষণ পর্যন্ত মাখুন যতক্ষণ না একটা ক্রিমের মতো মিশ্রণ তৈরি হচ্ছে। এরপর এই মিশ্রণে চিনি মিশিয়ে ক্রমাগত ফেটাতে থাকুন। চিনি সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত ফেটাবেন। এবার তাতে বাটারস্কচ এসেন্স মেশান। এরপর একটা মাটির ভাঁড়ে এই মিশ্রণ ঢালুন। তার উপর রসগোল্লার লেয়ারগুলো সাজান। উপর থেকে এই মিশ্রণের বাকিটুকু ঢেলে দিন। একদম উপরে পেস্তা গুঁড়ো করে সাজিয়ে দিন। বাটারস্কচ ছড়িয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। ঠান্ডা হলে পরিবেশন করুন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ