Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

৫ দিন ধরে নিখোঁজ কিশোরের দেহ উদ্ধার, চাঞ্চল্য

মঙ্গলবার বিকেলে মাটিয়ালি ব্লকের উত্তর ধূপঝোরা জয়ন্তী ভিলেজের খরিয়ার বন্দর জঙ্গল এলাকা থেকে এক কিশোরের পচাগলা দেহ উদ্ধার করল পুলিস। ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

৫ দিন ধরে নিখোঁজ কিশোরের দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নাগরাকাটা: মঙ্গলবার বিকেলে মাটিয়ালি ব্লকের উত্তর ধূপঝোরা জয়ন্তী ভিলেজের খরিয়ার বন্দর জঙ্গল এলাকা থেকে এক কিশোরের পচাগলা দেহ উদ্ধার করল পুলিস। ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম মানুয়েল খেড়িয়া (১৬)। বাড়ি ব্লকের উত্তর ধূপঝোরা জয়ন্তী ভিলেজ এলাকায়। এদিন বিকেলে বাতাবাড়ি চা বাগান লাগোয়া চালসা রেঞ্জের হাড়িয়া মোড় সংলগ্ন খরিয়ার বন্দর জঙ্গল এলাকায় তার পচাগলা দেহ দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই মানুষের ভিড় জমে যায় এলাকায়। ঘটনাস্থলে আসেন মাল মহকুমা পুলিস আধিকারিক রোশন প্রদীপ দেশমুখ ও মেটেলি থানার আইসি মিংমা লেপচার নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী। পরে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিস। 
Advertisement
গত ৭ ফেব্রুয়ারি বান্ধবীর সঙ্গে ঘুরতে যাওয়ার পর থেকেই ওই কিশোরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর পরিবারের তরফে মেটেলি থানায় অভিযোগ দায়ের করা হয়। পাঁচদিন পর পচাগলা দেহ উদ্ধার হল। পরিবারের দাবি, মানুয়েলকে খুন করা হয়েছে। যদিও মেটেলি থানার আইসি মিংমা লেপচা বলেন, ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ