বহরমপুর, ১৯ সেপ্টম্বর: খেলার আগেই ‘খেল’ দেখালেন রেজিনগরে কালীঘাট তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী। যা ঘিরে শনিবার সকাল থেকে একের পর এক নাটকীয় ঘটনার সাক্ষী থাকল বঙ্গ রাজনীতি।
বহরমপুর, ১৯ সেপ্টম্বর: খেলার আগেই ‘খেল’ দেখালেন রেজিনগরে কালীঘাট তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী। যা ঘিরে শনিবার সকাল থেকে একের পর এক নাটকীয় ঘটনার সাক্ষী থাকল বঙ্গ রাজনীতি।
মনোনয়নপত্র প্রত্যাহারের কথা চিন্তাভাবনা করছেন বলে আজ সকালেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন রবিউল। বলেন, তৃণমূলের ‘ঘাসের উপরে জোড়া ফুল’ প্রতীক না পাওয়ায় দলীয় কর্মীরা কিছুটা হতাশ হয়ে পড়েছেন। তাই উপনির্বাচনে লড়বেন কি-না, সংশয় তৈরি হয়েছিল। কিন্তু দুপুরে ৩৬০ ডিগ্রি পালটি খেয়ে তিনি জানিয়ে দেন, ময়দান ছাড়ছেন না। ভোটে লড়াই করবেন ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীকেই।
গতকাল নন্দীগ্রাম উপ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। তার করেক ঘণ্টার মধ্যে রেজিনগরে রবিউলের মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা তাদের কাছে ছিল বিনা মেঘে বজ্রপাত। সূত্রের খবর, বিষয়টি জানার পরেই চূড়ান্ত তৎপরতা শুরু হয় দলের অন্দরে। রবিউলের সঙ্গে কথা বলেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরে ঘুরল ‘খেলা’। নিজের সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানান রেজিনগরের তিনবারের প্রাক্তন বিধায়ক। পরে রবিউল সাংবাদিকদের জানালেন, প্রচারের জন্য সঙ্গে মাত্র ১০ জন কর্মী-সমর্থককে পেলেও ময়দান ছাড়বেন না।
আগামীদিনে রাজ্য রাজনীতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।