Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত রঘুনাথগঞ্জ, আক্রান্ত প্রবীণ তৃণমূল নেতা

রক্তাক্ত মুর্শিদাবাদের মাটি। ভোটের বাদ্যি বাজার আগেই রাজনৈতিক হিংসার পুরোনো ক্ষত ভেসে উঠল মুর্শিদাবাদের মাটিতে

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত রঘুনাথগঞ্জ, আক্রান্ত প্রবীণ তৃণমূল নেতা
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: রক্তাক্ত মুর্শিদাবাদের মাটি। ভোটের বাদ্যি বাজার আগেই রাজনৈতিক হিংসার পুরোনো ক্ষত ভেসে উঠল মুর্শিদাবাদের মাটিতে। শুক্রবার রাতে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের গিরিয়া এলাকায় কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল গোটা এলাকায়। ইটবৃষ্টি, দফায় দফায় লাঠি, বাঁশ নিয়ে হামলা এবং চরম গোলমালে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় গোটা গ্রাম। দুইপক্ষের মারপিটে অন্তত ১৫ জন জখম হয়েছে। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। আক্রান্ত হয়েছেন জেলা পরিষদীয় তৃণমূল দলনেতা প্রবীণ রাজনীতিক বজলুল রহমানও। অভিযোগ, তাঁর বাড়িতে সপরিবারে চড়াও হয়ে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। তৃণমূল কংগ্রেসের সমর্থক তথা স্থানীয় নেতা বজলুল রহমানের ছেলে, ভাইপো দলবল নিয়ে কংগ্রেস কর্মীদের উপর হামলা করে বলে পাল্টা দাবি। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ