Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / রবিবার

নকশাদার কেটলি

ছোট্ট বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমাদের হাতের কাজ করা শেখাচ্ছেন ডিজাইনার বিদিশা বসু। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী।

নকশাদার কেটলি
  • ৩০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ছোট্ট বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমাদের হাতের কাজ করা শেখাচ্ছেন ডিজাইনার বিদিশা বসু। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী।

Advertisement

তোমাদের আজ একটা দারুণ মজার হাতের কাজ শেখাবেন ডিজাইনার। তোমরা তো এতদিন এক ধরনের জিনিস দিয়েই নানা রকম হাতের কাজের শিখলে, আজ দুটো জিনিস দিয়ে হাতের কাজ শেখানো হবে। কাগজ আর রং দুটোই লাগবে এই কাজে। 
নিশ্চয়ই তোমাদের সবার বাড়িতে কেটলি আছে। এবার হাতের কাজের মাধ্যমে সেই কেটলি একদম নতুন চেহারা নেবে। তাহলে বলি কী কী লাগবে এই নতুন হাতের কাজের জন্য।

উপকরণ: একটা কেটলি, এক টুকরো রঙিন কাগজ, আঠা, পছন্দমতো পোস্টার কালার, 
একটা তুলি। 

পদ্ধতি: প্রথমে কেটলির গায়ে আঠা লাগিয়ে নাও। এবার কাগজের টুকরোটা মাপ মতো কেটে কেটলির গায়ে সেঁটে দাও। খানিকক্ষণ ওই ভাবে রেখে দাও শুকনোর জন্য। কাগজটা ভালোভাবে কেটলির গায়ে আটকে গেলে তার মুখ বা স্পাউট রং ও তুলির সাহায্যে নকশাদার কোনও ডিজাইনে ভরিয়ে দাও। এই ডিজাইন ফুল পাতা যেমন হতে পারে, তেমনই কোনও জ্যামিতিক আকার দিয়ে নকশাও করতে পার। এরপর আবারও তা শুকতে দাও। পুরোপুরি শুকিয়ে গেলে কেটলির হাতল যেকোনও একটা রং দিয়ে ভরাট করে নাও। ব্যস অপূর্ব সুন্দর কেটলি তৈরি হয়ে যাবে। কাগজ আর রঙের ব্যবহার একসঙ্গে করা হচ্ছে বলে এর নাম ‘মিলমিশ কাজ’। এরপর এই কেটলিতে মাটি ভরে গাছ লাগাতে পার। তা বাগানে বা বারান্দার রেলিংয়ে ঝুলিয়ে দিতে পার।

Advertisement
সম্পর্কিত সংবাদ