Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গোবরডাঙায় বাড়ছে ডেঙ্গু, আতঙ্ক

দুর্গাপুজোর মুখে ডেঙ্গু সংক্রমণের বাড়বাড়ন্ত নিয়ে চিন্তায় গোবরডাঙা পুরসভা। ইতিমধ্যে গোটা গোবরডাঙা থানা এলাকায় আক্রান্তের সংখ্যা ১৭ হয়েছে।

গোবরডাঙায় বাড়ছে ডেঙ্গু, আতঙ্ক
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দুর্গাপুজোর মুখে ডেঙ্গু সংক্রমণের বাড়বাড়ন্ত নিয়ে চিন্তায় গোবরডাঙা পুরসভা। ইতিমধ্যে গোটা গোবরডাঙা থানা এলাকায় আক্রান্তের সংখ্যা ১৭ হয়েছে। এর মধ্যে পুরসভা এলাকায় আক্রান্ত হয়েছেন আটজন। ডেঙ্গু দমনে পুরসভা ও স্বাস্থ্যদপ্তর একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে এবং মানুষের সচেতনতা বৃদ্ধি করতে লিফলেট প্রচার শুরু করেছে। আশাকর্মী এবং ডেঙ্গু সার্ভের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা শুরু করেছেন। পুরসভার স্বাস্থ্য আধিকারিক নারায়ণচন্দ্র কর বলেন, ‘রিপোর্ট হাতে আসার পর স্বাস্থ্যদপ্তর থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।’ পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত বলেন, ‘চিন্তার কিছু নেই। সচেতনতা প্রচার চলছে। মানুষকে সতর্ক থাকার বার্তা দেওয়া হচ্ছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ