Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

৩ বছরে রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমেছে ৪০ শতাংশ

২০২৩ সালের তুলনায় রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪০ শতাংশ কমেছে। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

৩ বছরে রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমেছে ৪০ শতাংশ
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৩ সালের তুলনায় রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪০ শতাংশ কমেছে। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। গত তিনবছরের ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানতে চান কান্দির বিধায়ক অপূর্ব সরকার। জবাবে পুরমন্ত্রী জানান, ব্যাপক প্রচারের ফলে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। ফিভার ক্লিনিক চালানোর পাশাপাশি একাধিক উন্নত পরিকাঠামো গঠন ছাড়াও ডেঙ্গু ঠেকাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের তরফে। বর্তমানে রাজ্যজুড়ে ৩৮ হাজার সহায়িকা, ৩৮০০ পরিদর্শক, ৬৯০০ ডেঙ্গু প্রতিরোধ বাহিনী তৈরি করা হয়েছে। এছাড়া সাফাই কর্মী রয়েছেন ২০ হাজারের বেশি। 

Advertisement

এই সংক্রান্ত অতিরিক্ত প্রশ্নে শহরের বিভিন্ন প্রান্তে খালগুলির সাফাইয়ের জন্য সেচদপ্তরের সঙ্গে পুরদপ্তরের কোনও আলোচনা হয়েছে কি না, তা জানতে চান অরূপবাবু। মন্ত্রী জানান, ইতিমধ্যেই বৈঠক হয়েছে এবং বেশকিছু খাল সাফাই করার কাজ শুরু হয়েছে। দুই দপ্তরের আধিকারিকদের নিয়ে শীঘ্রই ফের একবার বৈঠকে বসা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ