সংবাদদাতা, কাটোয়া: কেতুগ্রামের সতীপীঠ অট্টহাস মন্দিরে পুজো দিতে আচমকাই হাজির অভিনেত্রী দেবশ্রী রায়। শুক্রবার দুপুরে তিনি মন্দিরে অঞ্জলি দিয়ে মাকে দর্শন করেন। তারকা আসার খবর চাউর হতেই ভিড় জমে যায় মন্দির চত্বরে।

দেবশ্রী বলেন, আমি কংকালীতলায় আসি। অট্টহাসের নাম শুনেছি, কিন্তু আসার সময় পাইনি। মনের ইচ্ছা ছিল মাকে দেখার। তাই এদিন পুজো দিয়ে গেলাম। খুব ভালো জায়গা, আবার আসব। কেতুগ্রামের নিরোল পঞ্চায়েতের দক্ষিণডিহি গ্রামের শেষ প্রান্তে অবস্থিত অট্টহাস মন্দির। অট্টহাস সতীপীঠ। এখানে দেবীর অধঃওষ্ঠ পড়েছিল। অট্টহাসের এই সতীপীঠে দেবীর পাষাণ মূর্তির উপর মহিষমর্দিনীর প্রস্তর মূর্তির নিত্যসেবা হয়। কথিত আছে সাধক বামাক্ষ্যাপা, গিরিশ ঘোষ নাকি এই সতীপীঠে তন্ত্রসাধনা করেছেন। প্রায় তিরিশ একর ঘন জঙ্গল এখানকার মূল আকর্ষণ। জঙ্গলে প্রচুর গাছগাছালি ও বিভিন্ন প্রজাতির পাখির সমাগম মাতিয়ে রাখে পর্যটকদের। অনেকেই মন্দির দর্শন করে পিকনিকে মাতেন। মন্দিরের পাশ দিয়ে বয়ে গিয়েছে ঈশানী নদী। এসব ঘুরে দেখেন অভিনেত্রী। গ্রামের অনেকেই কলকাতার রসগোল্লা নাচে খ্যাত নায়িকাকে দেখতে ছুটে আসেন। মোবাইলে ছবি তোলার পাশাপাশি সেল্ফি তুলতে ছুটে যান।-নিজস্ব চিত্র