Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঘের হানায় মৃত্যু

সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হল মৌলির। মৃতের নাম গোবিন্দ গায়েন (৪১)। সঙ্গীরা শুক্রবার দুপুরে তাঁর দেহ গ্রামে ফিরিয়ে আনলে শোকের ছায়া নামে এলাকায়।

বাঘের হানায় মৃত্যু
  • ২৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হল মৌলির। মৃতের নাম গোবিন্দ গায়েন (৪১)। সঙ্গীরা শুক্রবার দুপুরে তাঁর দেহ গ্রামে ফিরিয়ে আনলে শোকের ছায়া নামে এলাকায়। মৈপীঠের কিশোরীমোহনপুরের বাসিন্দা গোবিন্দ গায়েন। তাঁরা তিনজনে সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করতে যান। পাখিরালয়ের কাছে গিয়েছিলেন তাঁরা। সেখানে মধু সংগ্রহ করার সময় গোবিন্দকে বাঘ আক্রমণ করে। ঘাড়ে কামড় দিয়ে জঙ্গলে টেনে নিয়ে যাওযার চেষ্টা করে বাঘ। কিন্তু গোবিন্দর সঙ্গীরা লাঠি নিয়ে তেড়ে গেলে বাঘ শিকার ছেড়ে জঙ্গলে ঢুকে যায়। ততক্ষণে মৃত্যু হয় গোবিন্দর। তাঁর দেহ নিয়ে গ্রামে ফেরে সঙ্গীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ