শতাব্দী নৃত্যায়ণের পথ চলার ২৫ বছর পূর্ণ হল। এই উপলক্ষ্যে দিন কয়েক আগে মোহিত মৈত্র মঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরস্বতী বন্দনার মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রাপ্ত গুরু দুর্গাচরণ রণবীর, গীতা মাহালিক, লোক সংস্কৃতি গবেষক ও নাট্য ব্যক্তিত্ব সমীর মিত্র, ওড়িশি নৃত্যশিল্পী শতাব্দী মল্লিক প্রমুখ। সংস্থার ছাত্রছাত্রীদের নৃত্য পরিবেশন উপভোগ করেন দর্শক।



