Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

উত্তরসূরি নিয়ে বড় ঘোষণা দলাই লামার, পাল্টা হুঁশিয়ারি চীনের

দিন তিনেক পর আগামী ৬ জুলাই জন্মদিন। ৯০-তে পা দেওয়ার আগেই বড় ঘোষণা বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার। বুধবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ‘আমার মৃত্যুর পর উত্তরসূরি থাকবে।

উত্তরসূরি নিয়ে বড় ঘোষণা দলাই লামার, পাল্টা হুঁশিয়ারি চীনের
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ধর্মশালা: দিন তিনেক পর আগামী ৬ জুলাই জন্মদিন। ৯০-তে পা দেওয়ার আগেই বড় ঘোষণা বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার। বুধবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ‘আমার মৃত্যুর পর উত্তরসূরি থাকবে। অব্যাহত থাকবে ৬০০ বছরের প্রাচীন ঐতিহ্য ও আমাদের সংস্থার কাজকর্ম। আর শুধুমাত্র আমাদের সংস্থা গাদেন ফোদরাং ট্রাস্টের হাতেই থাকবে এই উত্তরসূরি নির্বাচনের অধিকার। কেউ এবিষয়ে নাক গলাতে পারবে না।’ এহেন ঘোষণার পরই হুঁশিয়ারি দিয়েছে চীন। বেজিংয়ের মন্তব্য, দলাই লামার উত্তরসূরি নির্বাচনে চীনের সরকারের অনুমোদন আবশ্যক।

Advertisement

পরবর্তী দলাই লামা কে হবেন? এনিয়ে চিন্তা ছিলই। তাহলে কি চীনই নির্বাচন করবে পরবর্তী ধর্মগুরুকে? একের পর এক জল্পনাও শুরু হয়ে গিয়েছিল। বুধবার চতুর্দশ দলাই লামা সাফ জানালেন, ইতিমধ্যেই বিশ্বের নানা প্রান্তের মানুষ আমাদের প্রতিষ্ঠান চালু রাখার পক্ষে সওয়াল করেছেন। সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ১৫ তম দলাই লামা অর্থাৎ উত্তরসূরি নির্বাচনের সম্পূর্ণ অধিকার থাকবে গাদেন ফোদরাংয়ের হাতেই। ১৯৫৯ সালে চীনা বাহিনী তিব্বত দখলে নেওয়ার পর দলবল সহ সেখান থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন বর্তমান দলাই লামা। তারপর থেকে চিন বরাবরই দলাই লামাকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ