Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

বোলিং শেষে মাঠেই মৃত্যু ক্রিকেটারের

জয়ের জন্য ৪ বলে ১৪ রান দরকার ছিল প্রতিপক্ষের। কিন্তু বাঁ-হাতি পেসার আহমের খানের বোলিংয়ের সামনে তা সম্ভব হয়নি। দলকে জিতিয়ে অবশ্য মৃত্যুর কোলে ঢলে পড়েন আহমের।

বোলিং শেষে মাঠেই মৃত্যু ক্রিকেটারের
  • ১৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মোরাদাবাদ: জয়ের জন্য ৪ বলে ১৪ রান দরকার ছিল প্রতিপক্ষের। কিন্তু বাঁ-হাতি পেসার আহমের খানের বোলিংয়ের সামনে তা সম্ভব হয়নি। দলকে জিতিয়ে অবশ্য মৃত্যুর কোলে ঢলে পড়েন আহমের। এমন ঘটনায়  শোকের ছায়া নেমে এসেছে উত্তরপ্রদেশ ক্রিকেটে। স্থানীয় ভেটারেন্স লিগে সম্ভলের বিরুদ্ধে ম্যাচ ছিল মোরাদাবাদের। শেষ বলের পর মাঠেই লুটিয়ে পড়েন আহমের। সেই সময় সেলিব্রেট করছিলেন সতীর্থরা। ফলে অনেকেই আহমেরকে খেয়াল করেননি। বুকে ব্যথা অনুভব করায় পিচেই হাঁটু মুড়ে বসে পড়েন তিনি। স্থানীয় চিকিৎসক মাঠে ঢুকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। তবে কাজ হয়নি কোনও কিছুতেই। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ