Bartaman Logo
১০ জুন, ২০২৬

‘বিজেপিকে সরানোর কাউন্টডাউন শুরু’, যন্তরমন্তর থেকে দাবি কেজরিওয়ালের

আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতি মামলায় স্বস্তি পেয়েছেন। তারপরই  ময়দানে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। রবিবার দিল্লির যন্তরমন্তরে দলের মহাসমাবেশে যোগ দেন তিনি।

‘বিজেপিকে সরানোর কাউন্টডাউন শুরু’, যন্তরমন্তর থেকে দাবি কেজরিওয়ালের
  • ২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতি মামলায় স্বস্তি পেয়েছেন। তারপরই  ময়দানে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। রবিবার দিল্লির যন্তরমন্তরে দলের মহাসমাবেশে যোগ দেন তিনি। আইনি স্বস্তির পর এটিই তাঁর প্রথম বড় জনসভা। দলীয় সমাবেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।  তাঁর দাবি, ‘বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।’ তাঁর অভিযোগ, আবগারি নীতি মামলায় তাঁকে ফাঁসাতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করেছিলেন। সোনাম ওয়াংচুককে জেলে পাঠানো নিয়ে সরব হন কেজরিওয়াল। আপ প্রধানের অভিযোগ, গত ১২ বছরে বিজেপি শাসনে দেশজুড়ে স্বাস্থ্য, শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। প্রধানমন্ত্রীর ‘বিকশিত ভারত’ স্লোগানকে কটাক্ষ করে কেজরিওয়াল বলেন, মানুষ ‘রহনে লায়ক ভারত’ (বসবাসের যোগ্য ভারত)  চায়। দিল্লির প্রসঙ্গে বলেন,  এক বছরের বিজেপি শাসনে গোটা শহর নষ্ট হয়ে গিয়েছে। বেহাল রাস্তা, দূষিত জল এবং দূষণে জেরবার সাধারণ মানুষ। একইসঙ্গে ভোটার তালিকায় কারচুপি নিয়েও সরব হন তিনি। বলেন, ‘মোদীজি, আপনি ক্ষমতার জন্য কাজ করুন। আমি দেশের জন্য কাজ করব।’ মনে করিয়ে দেন ২০১১ সালের ৪ এপ্রিল যন্তর-মন্তরে আন্দোলনের কথা। বলেন, ‘সেদিন যেমন কংগ্রেস হটেছিল, তেমনই এবার বিজেপির বিদায়ের সূচনা হল।’ এদিনের সমাবেশে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, মনীশ সিসোদিয়া, আপ নেত্রী আতিশি, সঞ্জয় সিং ও সৌরভ ভরদ্বাজও বক্তব্য রাখেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ