Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আগামী ২৪ মার্চ থেকে আরও ১০টি বিষয়ের কাউন্সেলিংয়ের সূচি প্রকাশ, উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগ

উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য আরো ১০টি বিষয়ের প্রার্থীদের কাউন্সেলিংয়ের সূচি ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।

আগামী ২৪ মার্চ থেকে আরও ১০টি বিষয়ের কাউন্সেলিংয়ের সূচি প্রকাশ, উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগ
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য আরো ১০টি বিষয়ের প্রার্থীদের কাউন্সেলিংয়ের সূচি ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। মঙ্গলবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২৪ মার্চ থেকে ১৭ এপ্রিল এই বিষয়গুলির কাউন্সেলিং হবে। এই পর্বে রয়েছে স্ট্যাটিসটিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন, হিন্দি, কমার্স, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিয়োগ্রাফি এবং ম্যাথামেটিক্স বিষয়গুলির কাউন্সেলিং চলবে। ২৮ মার্চ কমার্সের কাউন্সেলিং হবে দুপুর ২টো থেকে। এছাড়া বাকি কাউন্সেলিংগুলি শুরু হবে সকাল ১০টা থেকে। ২১ মার্চ মেধা তালিকা প্রকাশ করবে কমিশন। স্কুলভিত্তিক শূন্যপদের তালিকাও প্রকাশ করে দেওয়া হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ