Bartaman Logo
৯ জুন, ২০২৬

অমিত শাহের মন্তব্য ঘিরে শুরু বিতর্ক

বিমান দুঘর্টনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বৃহস্পতিবার ভয়াবহ বিমান দুঘর্টনার পরই ঘটনাস্থলে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহের মন্তব্য ঘিরে শুরু বিতর্ক
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিমান দুঘর্টনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বৃহস্পতিবার ভয়াবহ বিমান দুঘর্টনার পরই ঘটনাস্থলে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে অমিত শাহ মন্তব্য করেন, ‘এটা দুঘর্টনা। এটা কেউ আটকাতে পারবে না।’ সেই ক্লিপিংস পোস্ট করে তাঁকে আক্রমণ করেন কংগ্রেস মুখপাত্র পবন খেরা। তিনি লিখেছেন, ‘যখন বিমান দুঘর্টনায় মানুষের মৃত্যু হয়, তখন স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত স্বচ্ছ তদন্তের আশ্বাস দেওয়া। ভাগ্যের উপর বক্তৃতা দেওয়া নয়।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ