Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

জলপাইগুড়ি মেডিকেলে কর্মবিরতিতে চুক্তি ভিত্তিক অস্থায়ী নিরাপত্তা কর্মীরা

সময়ে বেতন না মেলার প্রতিবাদে বিক্ষোভ শুরু করলেন জলপাইগুড়ি মেডিকেলের চুক্তি ভিত্তিক অস্থায়ী নিরাপত্তা কর্মীরা।

জলপাইগুড়ি মেডিকেলে কর্মবিরতিতে চুক্তি ভিত্তিক অস্থায়ী নিরাপত্তা কর্মীরা
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সময়ে বেতন না মেলার প্রতিবাদে বিক্ষোভ শুরু করলেন জলপাইগুড়ি মেডিকেলের চুক্তি ভিত্তিক অস্থায়ী নিরাপত্তা কর্মীরা। আজ, শুক্রবার সকাল থেকে তাঁরা কর্মবিরতি শুরু করেছেন। ফলে মেডিকেলের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

অন্যদিকে, ঠিকাদার সংস্থার অধীনে কর্মরত মেডিকেলের ওই অস্থায়ী নিরাপত্তা কর্মীদের অভিযোগ, সঠিক সময়ে বেতনই পাচ্ছেন না তাঁরা। মিলছে না অন্যান্য সুযোগ সুবিধাও। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার সংস্থার দায়িত্বপ্রাপ্ত মৃদুল দাস। পাশাপাশি জলপাইগুড়ি মেডিকেলে নিরাপত্তা কর্মীদের কর্মবিরতি নিয়ে তাঁর কাছে কোনও খবর নেই বলেও জানিয়েছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ