Bartaman Logo
৯ জুন, ২০২৬

খালি করতে হবে আকবর রোডের অফিস, কংগ্রেসকে নোটিস কেন্দ্রের

২৪ আকবর রোড। ৪৮ বছর ধরে দিল্লির এই ঠিকানায় ছিল জাতীয় কংগ্রেসের সদর দপ্তর। এবার তা ‘ইতিহাস’ হতে চলেছে। কংগ্রেস সূত্রে খবর, আগামী শনিবারের মধ্যে দিল্লির আকবর রোডের অফিস খালি করার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

খালি করতে হবে আকবর রোডের অফিস, কংগ্রেসকে নোটিস কেন্দ্রের
  • ২৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ২৪ আকবর রোড। ৪৮ বছর ধরে দিল্লির এই ঠিকানায় ছিল জাতীয় কংগ্রেসের সদর দপ্তর। এবার তা ‘ইতিহাস’ হতে চলেছে। কংগ্রেস সূত্রে খবর, আগামী শনিবারের মধ্যে দিল্লির আকবর রোডের অফিস খালি করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। একইসঙ্গে খালি করতে হবে ৫ রাইসিনা রোডে যুব কংগ্রেসের অফিসটিও।  

Advertisement

গতবছর কোটলামার্গে হাত শিবিরের নতুন সদর দপ্তর ‘ইন্দিরা ভবন’-এর উদ্বোধন করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তবে পুরনো অফিসের সঙ্গে নানা স্মৃতি জড়িয়ে। তাই সেটি  খালি করা হয়নি। সেখানেও নানা দলীয় অনুষ্ঠান হত। এবার সেসব বন্ধ করতে হবে, এমনই নির্দেশ কেন্দ্রের। এছাড়া ৫, রাইসিনা রোডে অবস্থিত জাতীয় যুব কংগ্রেসের-এর দপ্তরও খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সূত্রের খবর, এই সিদ্ধান্তের বিরুদ্ধে কিছুটা আইনি পদক্ষেপের কথাও ভাবছে কংগ্রেস। 
১৯৭৭ সালের সাধারণ নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেসের অন্দরে ভাঙন ধরে। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের একটি পৃথক গোষ্ঠী তৈরি হয়। কিন্তু তাদের কাজকর্ম চালানোর জন্য একটি অফিস প্রয়োজন ছিল। সেইসময় রাজ্যসভার তৎকালীন সাংসদ ও ইন্দিরা ঘনিষ্ঠ জি বেঙ্কটাস্বামী তাঁর আকবর রোডের বাংলোটি ব্যবহারের জন্য দেন। সেখানেই অফিস খোলা হয়। এবং কংগ্রেসের শক্তিশালী পুনরুত্থানের সাক্ষী থাকে এই বাংলো। সেখান থেকে মনমোহন সিং-এর প্রধানমন্ত্রিত্বের সময় অবধি এটিই কংগ্রেসের সদর দপ্তর হিসাবে ব্যবহৃত হয়েছে। তবে নতুন দপ্তর চালু হওয়ায় আকবর রোডের বাংলো খালি করার নোটিস পাঠাল কেন্দ্র।

সম্পর্কিত সংবাদ