‘ভোট বয়কট’ ইস্যুতে তেজস্বীর পাশে কংগ্রেস
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাটনা: ভোটার তালিকার বিশেষ সংশোধনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়েছে বিহারে। এরইমধ্যে ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বৃহস্পতিবার তাঁর মন্তব্যের পাশেই দাঁড়াল কংগ্রেস। বুধবার ভোট বয়কট সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে তেজস্বী বলেন, এই বিষয়েও বিকল্প থাকছে। সময় এলে জোটের সব সহযোগী দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। যে প্রক্রিয়া চলছে তা প্রতারণা ছাড়া কিছুই নয়।’ তেজস্বীর মন্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস নেতা কৃষ্ণা আল্লাভারু বলেন, ‘আমরা আগেই বলেছি ভোটার তালিকা সংশোধনের চলতি প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করব। বিহারে এমন প্রহসন মেনে নেব না।’

Advertisement