Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বাধীনতা দিবসে জন্মাষ্টমীর ছুটি ঘিরে স্কুলগুলিতে বিভ্রান্তি

রাজ্য সরকার ১৫ আগস্ট জন্মাষ্টমীর ছুটি দেওয়ায় একটি অভূতপূর্ব সমস্যার সম্মুখীন হয়েছে স্কুলগুলি। মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদও রাজ্য সরকারের নির্দেশিকা মেনে ছুটির তালিকা দিয়েছে।

স্বাধীনতা দিবসে জন্মাষ্টমীর ছুটি ঘিরে  স্কুলগুলিতে বিভ্রান্তি
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকার ১৫ আগস্ট জন্মাষ্টমীর ছুটি দেওয়ায় একটি অভূতপূর্ব সমস্যার সম্মুখীন হয়েছে স্কুলগুলি। মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদও রাজ্য সরকারের নির্দেশিকা মেনে ছুটির তালিকা দিয়েছে। তবে, ১৫ আগস্ট স্কুল ছুটি থাকে না। ওইদিন পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করতে হয় স্কুলে স্কুলে। তাই ওই দিনটি কীভাবে পালন করা হবে, তা নিয়ে ধন্দে পড়েছেন প্রধান শিক্ষকরা। এদিকে, বিভিন্ন শিক্ষক সংগঠনের বক্তব্য, পঞ্জিকা অনুযায়ী জন্মাষ্টমী ১৬ আগস্ট। তাই, ওই দিনটিই জন্মাষ্টমীর ছুটির জন্য বরাদ্দ করা হোক। জটিলতা আরও বাড়ে বীরভূমের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ১৬ আগস্ট জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করে দেওয়ায়। বাকি জেলাগুলি থেকেও সেই দাবি উঠতে থাকে। বিষয়টি জানতে পেরে হস্তক্ষেপ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সভাপতি গৌতম পালের নির্দেশে সেই অর্ডার পরিবর্তন করেন চেয়ারম্যান। প্রত্যেক চেয়ারম্যানের হাতে জেলার স্কুলগুলিতে বছরে দু’টি ছুটি দেওয়া বা অদলবদল করার ক্ষমতা থাকে। নয়া অর্ডারে ১৬ আগস্টের ছুটিটিকে সেই বিশেষ ক্ষমতাবলে দেওয়া বলেই দেখানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ