Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বন্ধু চল...

বন্ধুদের নিয়ে ছবি তৈরি করবেন ইমতিয়াজ আলি। ছবির নাম ‘সাইড হিরোজ’। ছোটবেলার তিন বন্ধুর গল্পকে কেন্দ্র করে এগবে চিত্রনাট্য।

বন্ধু চল...
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বন্ধুদের নিয়ে ছবি তৈরি করবেন ইমতিয়াজ আলি। ছবির নাম ‘সাইড হিরোজ’। ছোটবেলার তিন বন্ধুর গল্পকে কেন্দ্র করে এগবে চিত্রনাট্য। কমেডি ঘরানার এই ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বরুণ শর্মা। তাঁরাই তিন বন্ধুর চরিত্রে অভিনয় করবেন। রবিবার ছিল বন্ধুত্ব দিবস। তার আগে গত শনিবার এই ছবির ঘোষণা হল। তবে পরিচালনার দায়িত্বে থাকছেন না ইমতিয়াজ। পরিচালনার দায়িত্বে রয়েছেন সঞ্জয় ত্রিপাঠী। প্রযোজনা করছেন ইমতিয়াজ ও মহাবীর জৈন। চিত্রনাট্য লিখছেন সিদ্ধার্থ সেন ও পঙ্কজ মাত্তা। শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হবে বলে খবর। সবকিছু ঠিক থাকলে আগামী বছর বন্ধুত্ব দিবসের সময়ই মুক্তি পাবে এই ছবি। উল্লেখ্য, এর আগে অপারশক্তি ও অভিষেককে ‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজির ছবিতে দেখা গিয়েছিল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ