কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও মানবিক ভাব ও আবেগের সহজ চলনের সঙ্গী রবি ঠাকুর। তাঁর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ‘সালংকারা স্কুল অফ ডান্স’ সদ্য উত্তম মঞ্চে এক অনুষ্ঠানের আয়োজন করে। বিষয় ছিল, ‘বিশ্বকবির নারী ভাবনা’। অনুষ্ঠানের প্রথম ভাগে ছিল কবির দৃষ্টিতে নারী চরিত্রের নানান ভাব বৈভব এবং দ্বিতীয় পর্বে ছিল নারী স্বাধীনতা এবং নারীর ক্ষমতায়নের চির উজ্জ্বল প্রতিভূ নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। ভালোবাসার আবহে এক নারীর বাহ্যিক রূপ অতিক্রম করে স্বরূপকে আবিষ্কারের গল্প। সংস্থার কর্ণধার নৃত্যশিল্পী অঙ্কিতা রায়ের পরিকল্পনা ও নির্দেশনায় অভিজ্ঞ সঙ্গীতশিল্পী, যন্ত্রশিল্পী এবং নৃত্যশিল্পীদের সম্মিলিত উপস্থাপনায় নবতম আঙ্গিকে মঞ্চস্থ ‘চিত্রাঙ্গদা’ দর্শকের প্রশংসা অর্জন করে।



