Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘প্রতারণা দৈনন্দিন জীবনের অঙ্গ’, বলিউডে টিকে থাকার রহস্য ফাঁস করলেন অভিনেতা অনুজ সচদেবা।

ছলনার আশ্রয় নিয়েছেন কখনও?  •• প্রতারণা তো আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ। কখনও আমরা প্রতারিত হই। কখনও অজান্তে বা সচেতনভাবে অন্যকে প্রতারিত করি। আমার সাম্প্রতিক সিরিজ ‘ছল কপট: দ্য ডিসেপশন’-এ সেই দিকটাই তুলে ধরা হয়েছে।

‘প্রতারণা দৈনন্দিন জীবনের অঙ্গ’, বলিউডে টিকে থাকার রহস্য ফাঁস করলেন অভিনেতা অনুজ সচদেবা।
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

 • ছলনার আশ্রয় নিয়েছেন কখনও? 

Advertisement

•• প্রতারণা তো আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ। কখনও আমরা প্রতারিত হই। কখনও অজান্তে বা সচেতনভাবে অন্যকে প্রতারিত করি। আমার সাম্প্রতিক সিরিজ ‘ছল কপট: দ্য ডিসেপশন’-এ সেই দিকটাই তুলে ধরা হয়েছে। সকলের মধ্যেই পজিটিভ এবং নেগেটিভ দিক থাকে, সেটাই এই সিরিজের উপজীব্য।  
• চরিত্রটি বাছলেন কেন? 
••  এটা একটা মার্ডার মিস্ট্রি। সবক’টি চরিত্রই কোনও না কোনওভাবে খুনের সঙ্গে যুক্ত। আমার চরিত্রের নাম বিক্রম। অনেক স্তর রয়েছে।
• ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেবেন? 
•• সুযোগ পেলে অবশ্যই রাজনীতি করব।    
• অনেকেই বলেন, রাজনীতি ছলচাতুরির জায়গা। টিকে থাকবেন কীভাবে? 
•• আমার অভিপ্রায়, উদ্দেশ্য সৎ হলে সমস্যা হওয়ার কথা নয়। মনে রাখতে হবে, সবসময় দেবতা হওয়া যায় না। তবে ইচ্ছা থাকলে সঠিক পথে কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়।   
• আপনার কেরিয়ার শুরু রিয়েলিটি শো দিয়ে। এখনকার এই ধরনের অনুষ্ঠান নিয়ে কী মত? 
•• ২০০৫ সালে আমি ‘রোডিজ সিজন ৩’-এ অংশ নিয়েছিলাম। তখন এত ঝগড়া বা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হতো না। তখন শো স্ক্রিপ্টেড ছিল না। কিন্তু এখন দর্শকদের কারণেই এই অনুষ্ঠানগুলির ফরম্যাটে বিরাট বদল এসেছে। এখন তো রিয়েলিটি শোগুলিতে বডি শেমিং, অকথ্য ভাষার প্রয়োগ, অসম্মান... সবই হয়। দু’বছর আগে ‘বিগ বস’-এর অফার এসেছিল। আমি রাজি হইনি। অসহায় পরিস্থিতি না হলে ওই অনুষ্ঠানে যাব না। নিজের সম্মান হারাতে চাই না। অনেকেই কেবল টাকার জন্য ওখানে যায়। হয়তো তাঁদের জীবনে অনেক সমস্যা রয়েছে। 
• বিজ্ঞাপনের কাজ করে তৃপ্তি পান? 
•• বিজ্ঞাপন করে আনন্দ পাই। ৩০ সেকেন্ডের মধ্যে সমস্ত অভিব্যক্তি ফুটিয়ে তোলা সহজ নয়। অনুষ্কা শর্মা, করিনা কাপুর, দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীদের সঙ্গেও বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পেয়েছিলাম। জার্নিটা উপভোগ করি।   
                                        শামা ভগত • মুম্বই

Advertisement
সম্পর্কিত সংবাদ