Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা নিলেন চন্দ্র বসু

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য চন্দ্র বসু। রবিবার কলকাতার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে শামিল হলেন চন্দ্রবাবু।

বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা নিলেন চন্দ্র বসু
  • ১৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য চন্দ্র বসু। রবিবার কলকাতার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে শামিল হলেন চন্দ্রবাবু। তৃণমূলের পতাকা চন্দ্রবাবুর হাতে তুলে দিয়ে তাঁকে দলে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ কীর্তি আজাদ। কেন বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছে, তা বিস্তারিতভাবে জানিয়েছেন চন্দ্রবাবু। তাঁর বক্তব্য, বিজেপিতে গিয়ে আমি ঐতিহাসিক ভুল করেছিলাম। সেই ভুলের সংশোধন করলাম তৃণমূলে যোগদান করে। বিজেপি ধর্মীয় বাতাবরণে যে ধরনের রাজনীতি করে, তার ভিত্তিতে ওই দলে থাকা যায় না। বিজেপির রাজনীতির সঙ্গে ভারতের সংস্কৃতির মিল নেই। 

Advertisement

প্রসঙ্গত, ২০১৬ সালে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে চন্দ্র বসুকে প্রার্থী করেছিল বিজেপি। চন্দ্রবাবুর অভিযোগ, বিজেপির এক কেন্দ্রীয় নেতা তাঁকে ভুল বুঝিয়ে ভবানীপুরে প্রার্থী করেছিল। বাস্তব সত্যটা হল, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই। ভবানীপুরের সকল মানুষকে এক রেখে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে গিয়েছেন, তাতে ওঁর বিপুল ভোটে জয় অবধারিত। বস্তুত, বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাকলগ্নে চন্দ্র বসুর মতো হেভিওয়েট ব্যক্তির তৃণমূলে যোগদান বিজেপি শিবিরে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement
সম্পর্কিত সংবাদ