Bartaman Logo
৯ জুন, ২০২৬

২০-২৮ ডিগ্রিতেই এসির তাপমাত্রা বাঁধতে চায় কেন্দ্র

এবার থেকে এসি তথা শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থার মান ঠিক করতে তাপমাত্রা ২০-২৮ ডিগ্রি সেলসিয়াস বেঁধে দেওয়ার ভাবনাচিন্তা চলছে।

২০-২৮ ডিগ্রিতেই এসির তাপমাত্রা বাঁধতে চায় কেন্দ্র
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবার থেকে এসি তথা শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থার মান ঠিক করতে তাপমাত্রা ২০-২৮ ডিগ্রি সেলসিয়াস বেঁধে দেওয়ার ভাবনাচিন্তা চলছে। বিদ্যুৎমন্ত্রী মনোহরলাল খাট্টর বলেন, তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে বিদ্যুতের বিল বাঁচাতেই এই উদ্যোগ। গোটা বিশ্বেই এ ব্যাপারে নীতি তৈরি হচ্ছে। জাপানে শীতাতপ নিয়ন্ত্রণের মান ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াস। ইতালিতে ২৩ ডিগ্রি সেলসিয়াস। ভারতে তা অনেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসকেই স্ট্যান্ডার্ড করার পরামর্শ দিয়েছে। কিন্তু আমরা তা ২০-২৮ রাখছি। 

Advertisement

অর্থাৎ এবার থেকে শীতাতপ নিয়ন্ত্রিত মেশিন তৈরিই হবে সেইভাবে। ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে না। স্রেফ বাড়ি, অফিসে লাগানো এসি নয়, গাড়ির এসির ক্ষেত্রেও এ ব্যবস্থা হবে। এ ব্যাপারে অটোমোবাইল ব্যবসায়ীদের সঙ্গেও সরকারের আলোচনা চলছে। মন্ত্রকের সচিব পঙ্কজ আগরওয়াল বলেন, এসিতে ঘরের তাপমাত্রা গড়ে এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে পারলে কমপক্ষে ৬ শতাংশ বিদ্যুৎ খরচ বাঁচে। ফলে অনায়াসেই বিদ্যুতে বিল কমানো সম্ভব হবে। 
মোদি সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সাংবাদিক সম্মেলন করছিলেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খাট্টর। সেখানেই তিনি বলেন, অপারেশন সিন্দুরের সময় বিদ্যুৎ ক্ষেত্রে সাইবার হামলার মুখে পড়তে হয়েছিল আমাদের। তবে আমরা তা সামলে নিয়েছি।  মন্ত্রীর পাশে উপস্থিত মন্ত্রকের সচিব বলেন, কয়েক লক্ষ ম্যালওয়ার হামলা করেছিল। কিন্তু আমাদের সিস্টেমের ফায়ারওয়াল তা সামাল দিয়েছে। তেমন ক্ষতি করতে পারেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ