ধরমশালা, ৪ মে: রবিবারের সন্ধ্যায় মুখোমুখি হয়েছিল ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টস ও শ্রেয়স আয়ারের পাঞ্জাব কিংস। এদিন ধরমশালাতে খেলতে নেমেছিল দুই দল। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিন্ধান্ত নেন লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ। ব্যাট করতে নেমে প্রথমে প্রিয়াংশ আরিয়ার উইকেট গেলেও ঝড় তোলেন প্রভসিমরন(৯১)। লখনউয়ের বোলারদের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করেন তিনি। মাঝে ঝোড়ো ব্যাটিং করেন জস ইংলিশও(৩০)। পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়সও(৪৫) ভালো ইনিংস খেলেন। তাঁদের কাঁধে ভর করেই ধরমশালার মাঠে লখনউকে ২৩৭ রানের টার্গেট দেয় পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে ধরাশায়ী হয়ে যায় লখনউয়ের টপ অর্ডার।



