Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

কানাডার গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ‘মোস্ট ওয়ান্টেড’

নিকোলাস সিং। ভারতীয় বংশোদ্ভূত এই তরুণের বিরুদ্ধে ডাকাতি সহ একগুচ্ছ অভিযোগ রয়েছে কানাডায়। প্রায় ১৮ মাস ধরে তাঁকে খুঁজছিল টরেন্টো পুলিশ।

কানাডার গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ‘মোস্ট ওয়ান্টেড’
  • ২৪ নভেম্বর, ২০২৫ ১৭:১১
Prefer us on Google

টরোন্টো: নিকোলাস সিং। ভারতীয় বংশোদ্ভূত এই তরুণের বিরুদ্ধে ডাকাতি সহ একগুচ্ছ অভিযোগ রয়েছে কানাডায়। প্রায় ১৮ মাস ধরে তাঁকে খুঁজছিল টরেন্টো পুলিশ। অবশেষে শুক্রবার রাতে বাথার্স্ট ও ডুপোন্ট স্ট্রিটের কাছে একটি গাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের ‘মোস্ট ওয়ান্টেড’ লিস্টে নাম রয়েছে নিকোলাসের। একাধিক অপরাধে যুক্ত থাকায় ইতিমধ্যেই তাঁকে পাঁচ বছর পাঁচ মাস ১০ দিনের সাজা দিয়েছিল কোর্ট। অভিযুক্তকে আগ্নেয়াস্ত্র রাখতেও বারণ করেছিলেন বিচারক। কিন্তু, পুলিস জানিয়েছে, শুক্রবার গ্রেফতারের সময় ভারতীয় বংশোদ্ভূত নিকোলাসের থেকে রিভলভার ও তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। ফলে কোর্টের নির্দেশ অমান্য করায় নিকোলাসের বিরুদ্ধে আরও কিছু নয়া ধারা যুক্ত হতে চলেছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ