Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বুমরাহ ফিট, জানালেন ব্যাটিং কোচ সীতাংশু

পঞ্চম টেস্টে যশপ্রীত বুমরাহর খেলা নিয়ে জল্পনা চলছে ক্রিকেট মহলে। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে তিনটি টেস্ট খেলা হয়েছে তাঁর।

বুমরাহ ফিট, জানালেন ব্যাটিং কোচ সীতাংশু
  • ৩০ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

লন্ডন: পঞ্চম টেস্টে যশপ্রীত বুমরাহর খেলা নিয়ে জল্পনা চলছে ক্রিকেট মহলে। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে তিনটি টেস্ট খেলা হয়েছে তাঁর। কিন্তু সিরিজে ১-২ পিছিয়ে থাকা অবস্থায় শেষ টেস্টে কি নামবেন না তিনি? ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক মঙ্গলবার বলেছেন, ‘ওয়ার্কলোড বিচার করলে বোলিংয়ের জন্য বুমরাহ পুরো ফিট।’ অর্থাৎ, ওভাল টেস্টে খেলতেই পারেন ‘বুমবুম’। ম্যাঞ্চেস্টার টেস্ট নাটকীয়ভাবে ড্র হওয়ার পর প্রধান কোচ গৌতম গম্ভীরও তেমন ইঙ্গিত দিয়েছিলেন। সেই সুরে গলা মিলিয়ে কোটাক এদিন বলেন, ‘চতুর্থ টেস্টে মাত্র এক ইনিংসে বল করতে হয়েছে বুমরাহকে। ফলে খেলতেই পারে ও। এটা নিয়ে প্রধান কোচ, ফিজিও এবং ক্যাপ্টেন আলোচনা করে সিদ্ধান্ত নেবে। এখনও পর্যন্ত যদিও এই ব্যাপারে কোনও কথা হয়নি।’ বোর্ডের মেডিকেল টিম অবশ্য বুমরাহকে খেলানোর পক্ষপাতী নয় বলে খবর ছড়িয়েছে। ভবিষ্যতের কথা ভেবেই নাকি এমন সতর্কতা।

Advertisement

আগেই গম্ভীর জানিয়েছিলেন যে ভারতের সব পেসার এখন ফিট। অর্থাৎ, অর্শদীপ সিং এবং আকাশদীপকে নিয়ে কোনও সংশয় নেই। তবে চারটি টেস্টেই খেলা একমাত্র ভারতীয় পেসার মহম্মদ সিরাজের ওয়ার্কলোড নিয়ে প্রশ্ন রয়েছে। এই বিষয়ে কোটাকের মন্তব্য, ‘আপনারা ওয়ার্কলোড বলতে ঠিক কী বোঝেন, তা জানা নেই। তবে সিরাজ নিজে ওর ওয়ার্কলোড নিয়ে চিন্তিত নয়। ফিজিও’রও একই মত। নিজেকে ক্লান্তও মনে করছে না সিরাজ।’
এদিকে, ভারতীয় দল মঙ্গলবার লন্ডনে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে দেখা করে। অধিনায়ক শুভমান গিল ও কোচ গম্ভীর সই করা ব্যাট উপহার দেন হাই কমিশনার বিক্রম ডোরাইস্বামী এবং ডেপুটি হাই কমিশনার সুজিত ঘোষকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ