Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফিট বুমরাহ, শীঘ্রই যোগ দিচ্ছেন মুম্বইয়ের শিবিরে

নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজির জন্য সুখবর। মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে শীঘ্রই যোগ দিতে চলেছেন যশপ্রীত বুমরাহ

ফিট বুমরাহ, শীঘ্রই যোগ দিচ্ছেন মুম্বইয়ের শিবিরে
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজির জন্য সুখবর। মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে শীঘ্রই যোগ দিতে চলেছেন যশপ্রীত বুমরাহ। বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সের (সিওই) মেডিকেল টিম থেকে সবুজ সঙ্কেত পেয়েছেন তিনি। তবে সোমবার ওয়াংখেড়েতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ‘বুমবুম’ খেলবেন না। প্রথম এগারোয় আসার আগে তাঁকে অনুশীলনে বেশ কয়েকবার ম্যাচের মতো পরিস্থিতিতে বোলিং করতে হবে। তাতে মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট তাঁর ম্যাচ-ফিটনেস নিয়ে সন্তুষ্ট হলে তবেই খেলানো হবে। বিরাট কোহলিদের বিরুদ্ধে সেজন্যই বুমরাহর খেলার সম্ভাবনা নেই। সব ঠিকঠাক থাকলে ১৩ এপ্রিল কোটলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এবারের আইপিএলে প্রথমবার নামবেন তিনি।

Advertisement

উল্লেখ্য, প্রতিযোগিতামূলক ক্রিকেটে শেষবার বুমরাহকে দেখা গিয়েছিল চলতি বছরের জানুয়ারিতে। সিডনিতে বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম টেস্টে পিঠে চোট পান তিনি। সেই থেকে মাঠের বাইরে ডানহাতি পেসার। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের প্রাথমিক স্কোয়াডে তাঁর নাম রাখা হয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত তিনি ফিট হতে পারেননি। বুমরাহকে তাড়াহুড়ো করে মাঠে নামানোর ব্যাপারে আপত্তি ছিল বোর্ডের। তবে তাঁর অনুপস্থিতিতে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অবস্থা রীতিমতো করুণ। প্রথম চার ম্যাচের তিনটিতেই হেরেছে হার্দিক পান্ডিয়া বাহিনী।

Advertisement
সম্পর্কিত সংবাদ