Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নোয়াপাড়ায় স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার বিএসএফ জওয়ান, চাঞ্চল্য

স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে নোয়াপাড়া থানার পুলিস এক বিএসএফ জওয়ানকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, মৃত গৃহবধূর নাম পম্পা চট্টোপাধ্যায় (৪২)।

নোয়াপাড়ায় স্ত্রীকে  খুনের অভিযোগে  গ্রেপ্তার বিএসএফ  জওয়ান, চাঞ্চল্য
  • ১৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে নোয়াপাড়া থানার পুলিস এক বিএসএফ জওয়ানকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, মৃত গৃহবধূর নাম পম্পা চট্টোপাধ্যায় (৪২)। ধৃত জওয়ানের নাম দীপঙ্কর চট্টোপাধ্যায়। মৃতার বাপের বাড়ির অভিযোগ, পম্পাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস তাকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত তথ্য জানার চেষ্টা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত দীপঙ্করের বাড়ি ইছাপুর আনন্দমঠ তেঁতুলতলা এলাকায়। প্রায় ২৫ বছর আগে নোয়াপাড়া মিস্ত্রিপাড়ার বাসিন্দা সুশান্ত সরকারের মেয়ে পম্পার সঙ্গে তার বিয়ে হয়েছিল। তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছিলেন দীপঙ্কর। অভিযোগ, বিয়ের পর থেকেই দম্পতির মধ্যে অশান্তি হতো। বুধবার রাতেও অশান্তি হয়। বৃহস্পতিবার সকালে বিছানা থেকে পম্পাদেবীর মৃতদেহ উদ্ধার হয়।  

Advertisement

দীপঙ্করের বাবা বলেন, বৃহস্পতিবার ভোরে আচমকা ছেলে আমাকে ঘুম থেকে ডেকে তোলে। এরপর বলে, পম্পার শরীরটা খারাপ লাগছে। আমি উঠে দেখি ঘরের মধ্যে বউমা মৃত অবস্থায় পড়ে রয়েছে। আত্মহত্যা, নাকি অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়েছে, তা বলতে পারব না।

Advertisement
সম্পর্কিত সংবাদ