Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আগামী সপ্তাহেই ভারত সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী

আগামী ৮ ও ৯ অক্টোবর প্রথমবার ভারত সফরে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণেই এই সফর।

আগামী সপ্তাহেই ভারত সফরে  ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ৫ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

নয়াদিল্লি: আগামী ৮ ও ৯ অক্টোবর প্রথমবার ভারত সফরে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণেই এই সফর। সেখানে লেখা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৮-৯ অক্টোবর ভারত সফরে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।’ ব্রিটেন-ভারত মুক্ত বাণিজ্য চুক্তির বাস্তবায়নে একাধিক পদক্ষেপ নিয়েছে দুই দেশ। তারই অগ্রগতি খতিয়ে দেখবেন দুই রাষ্ট্রনেতা। আলোচনা হবে বিভিন্ন দ্বিপাক্ষিক নিয়েও। ৯ অক্টোবর মুম্বইয়ে ব্যবসায়ী ও উদ্যোগপতিদের সঙ্গে দেখা করবেন মোদি-স্টারমার। ষষ্ঠ গ্লোবাল ফিনটেক ফেস্টেও অংশগ্রহণ করবেন তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় আধিকারিক বলেন, ‘আলোচনার কেন্দ্রে থাকবে প্রযুক্তি ক্ষেত্রে অংশীদারিত্ব। কয়েক মাস আগেই দু’দেশের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নজর থাকবে সেদিকেও।’ চলতি বছরের জুলাইয়ে ব্রিটেন গিয়েছিলেন মোদি।

Advertisement
সম্পর্কিত সংবাদ