Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাস্তার ধারে বৃহন্নলার বস্তাবন্দি দেহ, আগুন লাগিয়ে পোড়ানোর চেষ্টা

বৃহন্নলার বস্তাবন্দি বিবস্ত্র দেহ উদ্ধারকে ঘিরে শুক্রবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়াল দমদম থানা এলাকায়। শুধু তাই নয়, দুষ্কৃতীরা বস্তার উপর দাহ্য পদার্থ ঢেলে মৃতদেহ পোড়ানোর চেষ্টাও করেছিল।

রাস্তার ধারে বৃহন্নলার বস্তাবন্দি দেহ, আগুন লাগিয়ে পোড়ানোর চেষ্টা
  • ১৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বৃহন্নলার বস্তাবন্দি বিবস্ত্র দেহ উদ্ধারকে ঘিরে শুক্রবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়াল দমদম থানা এলাকায়। শুধু তাই নয়, দুষ্কৃতীরা বস্তার উপর দাহ্য পদার্থ ঢেলে মৃতদেহ পোড়ানোর চেষ্টাও করেছিল। পুলিস জানিয়েছে, মৃতের আনুমানিক বয়স ৩০-৩২ বছর। তবে পরিচয় জানা যায়নি। দেহে ব আঘাতের চিহ্ন নেই। খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। সংলগ্ন রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ দমদম পুরসভা এলাকা থেকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে যাওয়ার জন্য রেল লাইনের ধার বরাবর একটি রাস্তা রয়েছে। তার পাশেই মিলিটারি ক্যাম্পের সীমানা প্রাচীর। ওই রাস্তায় ১ নম্বর রেল গেট থেকে জ্যোতিনগরের দিকে যাওয়ার পথে মিলিটারি ক্যাম্পের বাউন্ডারি ওয়ালের গায়ে একটি অস্থায়ী ভ্যাট রয়েছে। এদিন সকাল ১০টা নাগাদ স্থানীয়রা দেখেন, ভ্যাটের পাশে বস্তা পড়ে আছে। সেখান থেকে দেহের একাংশ বেরিয়ে রয়েছে। বস্তা থেকে ধোঁয়া উড়ছে। দ্রুত এলাকাবাসী দমদম থানায় খবর দেয়। প্রথমে স্থানীয়রা ভাবেন, মহিলার দেহ। পরে বোঝা যায়, দেহটি বৃহন্নলার। কমিশনারেটের পদস্থ পুলিস কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। এরপর মৃতদেহ উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়দের অনুমান, মৃতদেহ আশপাশের কোনও এলাকা থেকে ওই জায়গায় এনে ফেলা হয়েছে। শহরের অন্য রাস্তায় তুলনায় ওই রাস্তায় মানুষের যাতায়াত কম থাকে। সেই সুযোগ কাজে লাগিয়ে মৃতদেহ ফেলে যাওয়া হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দেহ সকাল সাড়ে আটটার পর ফেলা হয়েছে। এরপর দাহ্য পদার্থ বস্তার উপর ছড়িয়ে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে। স্থানীয়রা বস্তা থেকে দেহের একাংশ বেরিয়ে থাকতে দেখে পুলিসকে খবর দেন। কমিশনারেটের ডিসিপি (দক্ষিণ) অনুপম সিং বলেন, আমাদের ধারণা, এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ