Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মিছিল করে মনোনয়ন ব্রাত্যর, একশো গাড়ির কনভয় আরাবুলের

দ্বিতীয় দফার ভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। সে কথা মাথায় রেখে বুধবার বহু প্রার্থী মনোনয়ন জমা দিলেন। প্রবল উৎসাহ ও উদ্দীপনা ছিল মনোনয়ন ঘিরে।

মিছিল করে মনোনয়ন ব্রাত্যর, একশো গাড়ির কনভয় আরাবুলের
  • ৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: দ্বিতীয় দফার ভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। সে কথা মাথায় রেখে বুধবার বহু প্রার্থী মনোনয়ন জমা দিলেন। প্রবল উৎসাহ ও উদ্দীপনা ছিল মনোনয়ন ঘিরে। 

Advertisement

সকালে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিতে আসেন দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু। দুপুরে সান রুফ খোলা গাড়িতে চেপে দলীয় পতাকা উড়িয়ে মনোনয়ন পত্র জমা করতে যান বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন সাংসদ সৌগত রায়। তিনি বলেন, নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠন হয়ে কাজ করছে। তৃণমূল সাংসদদের অসম্মান করেছেন নির্বাচন কমিশনার। ৯১ লক্ষ নাম কেটে দিয়েছে। তবুও তৃণমূলকে হারাতে পারবে না। মনোনয়ন পত্র জমা দেন ভাটপাড়ার তৃণমূল প্রার্থী অমিত গুপ্তা, বারাকপুরের রাজ চক্রবর্তী। বারাকপুরের কংগ্রেস প্রার্থী শম্ভু দাস, নোয়াপাড়ার অশোক ভট্টাচার্য, দমদমের সুস্মিতা বিশ্বাস, বীজপুরের সুব্রত গুহ রায় মনোনয়ন দেন।
মনোনয়ন দিতে এসে শক্তি প্রদর্শন করলেন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। শ’খানেক গাড়ির কনভয় নিয়ে ক্যানিং মহকুমা শাসকের অফিসে আসেন। ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা ও বারুইপুর পূর্বের তৃণমূল প্রার্থী বিভাস সর্দার গাড়িতে চেপে মনোনয়ন জমা দিতে আসেন। মহিলা ঢাকি সহ কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থকের মিছিলে বারুইপুর অবরুদ্ধ হয়ে যায়। জয়নগরের কংগ্রেস প্রার্থী তাপস বৈদ্য মনোনয়ন জমা দেন। বারুইপুরের সোনারতরী থেকে বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে মহকুমা শাসকের অফিসে আসেন সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। 
মনোনয়ন জমা দিয়েছেন বনগাঁ মহকুমার তিন তৃণমূল প্রার্থী। বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর মিছিল করে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে আসেন। বনগাঁ দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য এবং গাইঘাটার তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন।
কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাথরপ্রতিমা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমীরকুমার জানা। কাকদ্বীপের কংগ্রেস প্রার্থী নাসিরুদ্দিন আহমেদ, সাগরের প্রশান্ত খুটিয়া ও পাথরপ্রতিমার শুভ্রাংশু শেখর নায়েক মনোনয়নপত্র জমা দেন।
সল্টলেকে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা করেন রাজারহাট-গোপালপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি। বিধাননগরের সিপিএম প্রার্থী সৌম্যজিৎ রাহা, রাজারহাট-নিউটাউনের সিপিএম প্রার্থী সপ্তর্ষি দেব এবং রাজারহাট-গোপালপুরের সিপিএম প্রার্থী শুভজিৎ দাশগুপ্ত একসঙ্গে মনোয়নপত্র জমা করেন। তাঁদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা রবীন দেব, সিপিএম নেত্রী রমলা চক্রবর্তী। মনোনয়ন জমা দিয়েছেন বসিরহাট দক্ষিণের কংগ্রেস প্রার্থী আবু ইশাক গাজি। বাদুড়িয়ার কংগ্রেস প্রার্থী কাজি আব্দুর রহিম। মধ্যমগ্রামের কংগ্রেস প্রার্থী অনন্ত রায়। অশোকনগরের আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়। মধ্যমগ্রামের ফরওয়ার্ড ব্লক প্রার্থী নিতাইচন্দ্র পাল। এদিন মনোনয়ন করেছেন আমডাঙার কংগ্রেস প্রার্থী গোপাল ঘোষ। আমডাঙার তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকিও মনোনয়ন দিয়েছেন। মধ্যমগ্রামের বিজেপি প্রার্থী অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ও অশোকনগরের বিজেপি প্রার্থী সুময় হীরা মনোনয়ন দিয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা শাসকের দপ্তরে। উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী পুলক রায়, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিমল দাস, আমতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুকান্ত পাল, শ্যামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী নদেবাসী জানা। বিজেপি প্রার্থী রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, হিরণ্ময় চট্টোপাধ্যায়, মঙ্গলানন্দ পুরী, চিরন বেরা, অমিত সামন্ত, প্রভাকর পণ্ডিত তাঁদের মনোনয়নপত্র জমা দেন। শ্রীরামপুরে শুভঙ্কর সরকার সহ কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন পেশ করেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ