Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আদালতে গরহাজির বিজেপির চিনু হাজরা

সিবিআইয়ের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত বিজেপি নেতা অরুণ হাজরা ওরফে চিনু শুক্রবার আদালতে গরহাজির।

আদালতে গরহাজির বিজেপির চিনু হাজরা
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিবিআইয়ের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত বিজেপি নেতা অরুণ হাজরা ওরফে চিনু শুক্রবার আদালতে গরহাজির। তাঁর আইনজীবী আদালতে জানান, অসুস্থ থাকায় আদালতে হাজির থাকতে পারেননি চিনু। এরপর সিবিআইয়ের বিশেষ আদালত ২৯ এপ্রিল অভিযুক্তকে কোর্টে হাজির থাকার নির্দেশ দিয়েছে।

Advertisement

কিছুদিন আগে সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করেছে। তাতে বিজেপি নেতা চিনু হাজরার নাম আছে। সিবিআইয়ের অভিযোগ, চিনু বিভিন্ন চাকরিপ্রার্থীর থেকে প্রায় ৭৮ কোটি টাকা তুলেছিলেন। তার থেকে প্রাথমিক শিক্ষক পদের জন্য কয়েক কোটি টাকা দেন কালীঘাটের কাকুকে। চিনু ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর সহযোগী। তবে সব অভিযোগ ভিত্তিহীন বলে আদালতে দাবি করেন সুজয়কৃষ্ণ। এই মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে নাম আছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। বর্তমানে তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। শুক্রবার তাঁর আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন, পার্থবাবুকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। এই মামলায় সম্প্রতি তাঁর জামিনের আর্জি খারিজ করে বিচারভবনের সিবিআইয়ের বিশেষ আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ